চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌমিত্রহীন বেদনা মধুর জন্মদিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৯ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০২১
বিনোদন
A A

বাংলা অভিনয় জগতের কিংবদন্তী অভিনেতা প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিন মঙ্গলবার (১৯ জানুয়ারি)। বেঁচে থাকলে এদিন তার বয়স হতো ৮৬!

নিশ্চয় মহা আড়ম্বরে জন্মদিনের কেক কাটতেন শক্তিমান এই অভিনেতা। কিন্তু তার আর হলো কই! গেল বছরের ১৫ নভেম্বর বাংলা ভাষাভাষি মানুষদের কাঁদিয়ে চির বিদায় নিলেন সত্যজিত রায়ের ‘অপু’। কিন্তু তারপরেও বিশেষ এই দিনে প্রিয় অভিনেতাকে স্মরণ করছেন ভক্ত অনুরাগী ও বিশিষ্টজনেরা।

সৌমিত্রের অভিনয়জীবনের ব্যাপ্তি প্রায় ছয় দশকের। দীর্ঘ ৬০ বছরের ক্যারিয়ারে তার অভিনীত ছবি প্রায় তিন শতাধিক। অসংখ্য চরিত্রে তিনি অভিনয় করেছেন বললে অত্যুক্তি হবে না। তবে মানুষ তাকে সবচেয়ে বেশি মনে রেখেছে তার অভিনীত প্রথম চরিত্র অপুর সংসার-এর ‘অপু’কে দিয়েই।

এছাড়াও তিনি মৃণাল সেন, তপন সিংহ, অজয় করের মত বিখ্যাত পরিচালকদের সঙ্গেও কাজ করেছেন। সিনেমা ছাড়াও তিনি বহু নাটক, যাত্রা ও টিভি ধারাবাহিকে অভিনয় করেছেন। অভিনয় ছাড়া তিনি নাটক ও কবিতা লিখেছেন, নাটক পরিচালনা করেছেন। সৌমিত্র একজন খুব উচ্চমানের আবৃত্তিকার ছিলেন।

সিনেমায় আসার আগে তিনি রেডিওর ঘোষক ছিলেন এবং মঞ্চেও অভিনয় করতেন। ধীরে ধীরে তিনি সত্যজিৎ রায়ের সঙ্গে ১৪টি সিনেমায় অভিনয় করেন। তার অভিনীত কিছু কিছু চরিত্র দেখে ধারণা করা হয়, তাকে মাথায় রেখেই গল্প বা চিত্রনাট্যগুলো লেখা হয়েছিল।

করোনা আক্রান্ত হয়ে গেল বছরের ৬ অক্টোবর বেলভিউ হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। পরবর্তীতে করোনামুক্ত হলেও দেখা দেয় তার অন্যান্য নানান শারীরিক সমস্যা। চলছিল জীবন-মৃত্যুর লড়াই। শেষ পর্যন্ত ৪০ দিনের মাথায় গত ১৫ নভেম্বর হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ৮৬তম জন্মদিনঅপুর সংসারঅভিনেতাকলকাতাভারতসৌমিত্র চট্টোপাধ্যায়
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে নৌপথে ৬ দফা নির্দেশনা

মে ১১, ২০২৬

শেষ হয়েও হচ্ছে না শেষ ‘মানি হেইস্ট’!

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দাবি অযৌক্তিক: ইরান

মে ১১, ২০২৬

নিয়মিত ময়লা না সরালে লাইসেন্স বাতিল: ডিএসসিসি প্রশাসক

মে ১১, ২০২৬

‘ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান সংঘাত দীর্ঘমেয়াদি রাজনৈতিক পরিকল্পনার অংশ’

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT