চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষণের জন্য নারীদের দায়ী করে তোপের মুখে সৌদির ধর্মীয় নেতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৫ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০১৭
আন্তর্জাতিক
A A
সৌদি ধর্মীয় নেতার ছবি, পরিপাটি পোষাক ও হিজাব পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবের একজন কট্টর ধর্মীয় নেতা আহমেদ বিন সাদ আল কার্নি বলেছেন, ধর্ষণের জন্য আক্রান্ত নারীরাই দায়ী। নারীরা হয়রানি এবং ব্যভিচারের কারণ বলেও মন্তব্য করেছেন তিনি। সৌদি ধর্মীয় নেতার এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগের মাধ্যমে তীব্র সমালোচনার ঝড় উঠেছে।

ডেইলি মেইল অনলাইন জানায়, কথিত এই ধর্মীয় নেতা নিজেকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একজন সদস্য বলেও দাবি করেন। মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি ভিডিও শেয়ার করে বিতর্কিত মন্তব্যটি করেন এই কথিত ধর্মীয় নেতা।

ভিডিওতে দেখা যায়, দাঁড়িয়ে থাকা একজন নারীর পাশ দিয়ে একটি কালো গাড়ি যাচ্ছে। এসময় গাড়ির জানালা দিয়ে এক ব্যক্তি মাথা বের করেন, তিনি নারীর দিকে তাকিয়ে হাসতে থাকেন। পরের অংশে ওই নারীকে গাড়িতে উঠতে দেখা যায়।

Banglabid

ভিডিওটি শেয়ার করে সাদ আল কার্নি লিখেছেন, ধর্ষণ ও লাঞ্চনা করতে নারীরা পুরুষদের উদ্বুদ্ধ করে। পুরুষ যদি নারীকে ধর্ষণ করে তবে সে সম্মান হারিয়ে কাঁদতে কাঁদতে আসবে।

তিনি বলেন, ‘কসম করে বলছি, হয়রানি এবং ব্যভিচারের জন্য নারীরা দায়ী। ভিডিওতে এই নারীকে দেখুন, সেই পুরুষটিকে গাড়ি থামাতে বাধ্য করেছে এবং সেই তার সাথে গাড়িটিতে উঠেছে। সে পুরুষটিকে প্রলুব্ধ করছে। পুরুষদের দায়ী করবেন না।’

সাদ আল কার্নি আরও লিখেন, যে নারী মেকআপ এবং পারফিউম মেখে বাসা থেকে বের হয় সে ব্যভিচারিণী। অ্যাপ্রোন পরিহিত একজন ভালো নারী কখনও এভাবে বাসা থেকে বেরোবে না বলেও মন্তব্য করেন তিনি।

Reneta

ভিডিও ক্লিপে আল-গারনি তার offensive rant শুরু করেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আল কার্নির ৬৬ হাজার টুইটার অনুসারীদের কিছুসংখ্যক তার এই মতের সাথে একমত হলেও অনেকেই এর তীব্র প্রতিবাদ জানান। এমনকি অনেকেই তার বিরুদ্ধে রিপোর্ট করার আহ্বান জানান। তিনি নারীদের হয়রানি করতে উৎসাহিত করছেন বলেও অনেকে অভিযোগ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধর্ষণযৌন হয়রানিসৌদি আরব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কারিনা-সাইফের দিওয়ালি ফটোশুট

পরবর্তী

টেস্ট র‌্যাঙ্কিংয়ে আটের হাতছানি

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে আটের হাতছানি

টেইলর সুইফট

‘গর্জিয়াস’ নিয়ে আসছেন টেইলর সুইফট

সর্বশেষ

কেমন হল এশিয়ান গেমসের বাংলাদেশ দল

আগস্ট ২১, ২০২৬

পারেদেসকে ১০ ও মোলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা, আর্জেন্টিনাকে বড় জরিমানা ফিফার

আগস্ট ২১, ২০২৬
লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিবসহ তিন সচিব পদে পরিবর্তন

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT