কেমন জমলো সন্দীপের ‘নয়ন রহস্য’?

দুইজন পুরুষ একটি ঘরে, একজনের মুখে ভাবপ্রবণ অভিব্যক্তি, অন্যজন কৌতূহলী।. Channel i News – চ্যানেল আই নিউজ
শুক্রবার মুক্তি পেয়েছে পরিচালক সন্দীপ রায় পরিচালিত ‘নয়ন রহস্য’। পাঞ্চ’-এর পাঁচটি গল্পের একটি ছিল ‘নয়ন রহস্য’। এটি ফেলুদা প্রেমীদের অন্যতম পছন্দের গল্প। এই ছবির গল্প এগিয়েছে, নয়ন নামের এক ছেলেকে ঘিরে, যার এক্সেপশনাল নিউমেরিক্যাল অ্যাবিলিটি আছে। নয়ন চরিত্রে অভিনয় করেছেন অভিনভ বড়ুয়া।
নয়নের হঠাৎ উধাও হয়ে যাওয়া আর একটা খুন, রহস্য তৈরি করে। তারপর ফেলুদা কীভাবে তোপসে আর জটায়ুকে নিয়ে সেই রহস্যের সমাধান করবেন, সেটাই ছবির গল্প। ছবিতে ফেলুদা ইন্দ্রনীল সেনগুপ্ত আর তোপসের চরিত্র করছেন আয়ুষ দাস। জটায়ুর চরিত্রে দেখা গেছে অভিজিৎ গুহকে।
দর্শক ও সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে ‘নয়ন রহস্য’। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার-এর চলচ্চিত্র সমালোচক দেবর্ষি বন্দ্যোপাধ্যায় সিনেমাটি প্রসঙ্গে লিখেছেন, ‘ছোটবেলার গল্পের পুরো আমেজ পাওয়া গেল না, তবু রায়বাড়ির ঐতিহ্য অবিকৃতই রইল।’ ছবিটিকে দশে সাড়ে ছয় রেটিং দিয়েছে আনন্দবাজার।
রিভিউতে লেখা হয়েছে ২০২৪-এ দাঁড়িয়ে নয়নের মতো শিশুর অলৌকিক সংখ্যা স্মরণের ঘটনা মানতে অসুবিধা হয়। ফেলুদার বেশে ইন্দ্রনীল সেনগুপ্তকে মানতেও কষ্ট হয়। কিছু এ সবের পরেও ‘নয়ন রহস্য’ দেখতে ভাল লাগে। আগের ফেলুদাগুলির তুলনায় অনেক টানটান।
ভারতে এখন মানুষের বেশি ব্যস্ততা নির্বাচন নিয়ে। ক্রীড়া প্রেমীরা আবার আইপিএল নিয়েও সময় কাটাচ্ছেন। এর মধ্যেও ছবিটিকে ঘিরে দর্শকের কৌতূহলের কমতি নেই। অগ্রিম বুকিং শুরু হওয়ার পর দর্শকদের উন্মাদনা বুঝিয়ে দিয়েছে ‘নয়ন রহস্য’ দেখার ব্যাপারে দেরি করতে চান না তারা।
নয়ন চরিত্রে মন জয় করতে পেরেছেন অভিনভ বড়ুয়া। এই অভিনভ বড়ুয়াকে কোথায় পেলেন সন্দীপ রায়, তা নিয়েও দর্শকের মনে প্রশ্ন।
সন্দীপ রায় এক সাক্ষাতকারে জানিয়েছিলেন, ‘হত্যাপুরী’ ছবিতে অভিনভ একটি ছোট চরিত্র করেছিল। তখনই তাকে খুব পছন্দ হয়। ও বেশি বড় হয়ে গেলে তখন নয়ন খুঁজতে সমস্যা হবে ভেবে এই ছবিটি আগে করেছেন নির্মাতা।
সূত্র: আনন্দবাজার






