বিনোদন

সড়কে ঝরলো শিল্পী পিয়ালসহ দুই জনের প্রাণ

ভয়াবহ সড়ক দুর্ঘটনার মুখে ব্যান্ড 'অড সিগনেচার' এর সদস্যরা

একজন গিটারিস্ট পারফর্ম করছেন, পটভূমিতে রঙিন লাইটের আলো. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্ঘটনায় নিহত পিয়াল

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভয়াবহ দুঃসময়ের মুখোমুখি তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়তা পাওয়া নতুন ব্যান্ড ‘অড সিগনেচার’। শনিবার (১১ মে) ভয়ঙ্কর এক সড়ক দুর্ঘটনার কবলে দলের সদস্যরা। হারিয়েছেন দলের ভোকাল ও গিটারিস্ট আহাসান তানভীর পিয়ালকে!

এদিন দলের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে এই দুঃসংবাদ জানানো হয়। সড়ক দুর্ঘটনায় পিয়াল ছাড়াও নিহত হন গাড়ি চালক সালাম।

‘অড সিগনেচার’ এর সদস্যরা

অড সিগনেচারের পেজ থেকে এদিন সকালে একটি পোস্টে বলা হয়, সিলেট যাওয়ার পথে নরসিংদী পাচদোনা ডিম হলিডে পার্কের সামনে ‘অড সিগ্নেচার’ এর গাড়ি মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হয়। এতে ব্যান্ডের সকল সদস্য মারাত্মকভাবে আহত হয়। ড্রাইভার সাহেব ‘সালাম’ আর ব্যান্ডের অন্যতম সদস্য আহাসান তানভীর পিয়াল এই দুর্ঘটনায় নিহত হন। বাকিদের অবস্থা আশঙ্কাজনক।

এমন পোস্টের পর শোকের বন্যা বইছে সংগীতপ্রিয় তারুণ্যের মধ্যে। পিয়ালের ছবি ও গান শেয়ার করে বহু মানুষ স্মৃতি আওড়াচ্ছেন।

বিষয়:অড সিগনেচার গান নরসিংদী পিয়াল সড়ক দুর্ঘটনা সিলেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…