লাল সবুজ বুকে ধারণ করে মহান বিজয় দিবসের আমেজে অভিষিক্ত হলো কনিকাড়া প্রবাসি ফোরাম সৌদি আরব শাখা।
মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ নিয়ে ভাবনা এবং যুক্তরাষ্ট্র, কানাডা, ইটালি, আরব আমিরাত, কুয়েত এর ন্যায় সৌদি আরবে সংগঠনের আত্মপ্রকাশ নিয়ে আলোচনা সভা আয়োজন করে সংগঠনটি।
পবিত্র মক্কা নগরী কাকিয়ার আল বারাকা হোটেলের বল রুমে প্রবাসি ফোরাম সৌদি আরব শাখা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে জহিরুল হক হান্নানের পরিচালনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সৌদি আরব কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সফিকুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের শ্রম কাউন্সিলর আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, মিসেস আমিনুল ইসলাম, রিপোর্টার্স এসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া সৌদি আরব পশ্চিম অঞ্চল সভাপতি ও চ্যানেল আই এর সৌদি আরব প্রতিনিধি এম ওয়াই আলাউদ্দিন, এটিএন বাংলা ও এটিএন নিউজের সৌদি আরব প্রতিনিধি সাজিদুল ইসলাম, তারেক আহমেদ, তারেক আজিজ, জাকির আহমেদ ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাসান জাসিম, মুনির হোসেন, মজরুল ইসলাম, গোলাম কিবরিয়া মহিরুল ইসলাম, হাসান আহমেদ, নজীব আলী, লিটন চৌধুরী, বাচ্চু শেখ,গাজী সজল আহমদের, ইলিয়াস সরকার, গাজী মিজানুর রহমান, হেলান আহমেদ সহ কনিকাড়ার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি।
পরে নব গঠিত সভাপতি তারেক আহমেদ, সাধারণ সম্পাদক গাজী জহিরুল হক হান্নান, সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম সহ ৬০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এই সংগঠন সমাজের সুবিধাবঞ্চিত অসহায় প্রবাসীদের নানা সমস্যা বিশেষ করে যারা ইকামা করতে পারেন না তাদেরকে সহযোগিতা, এছাড়া দেশে প্রাকৃতিক সমস্যায় সংগঠনের পক্ষ থেকে সহযোগিতার হাত প্রসারিত করাসহ সৌদি আরবে হজ্জ্ব পালন করতে আসা হাজিদের হয়রানি রোধে কাজ করে যাবে বলে জানিয়েছে।








