চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবে মেয়েদের ম্যারাথন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৩ অপরাহ্ণ ০৪, মার্চ ২০১৮
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

সৌদি আরবের ইতিহাসে প্রথমবারের মত অনুষ্ঠিত হল মেয়েদের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। শনিবার অনুষ্ঠিত ম্যারাথনে স্বতঃফুর্তভাবে অংশ নেন দেড় হাজার নারী। দেশটির পূর্ব প্রদেশ আল-আহসায় তিন কিলোমিটার ব্যাপী ‘আল-আহসা-রানস’ নামের ওই ম্যারাথন প্রতিযোগিতা হয়।

সৌদি সরকার বলছে, তাদের সামাজিক সংস্কার পরিকল্পনার অংশ হিসেবে নারীদের ‘বড় ধরনের অধিকার’ দিতে এমন সব সিদ্ধান্ত নেয়া হয়েছে।

স্থানীয় পত্রিকা আনাদোলু ও আল-আরাবিয়া জানায়, ‘১৫০০ নারী ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বিভিন্ন দেশের পেশাদার, অপেশাদার, বয়স্ক এবং তরুণীসহ সব বয়সের মেয়েরা দৌড়ে অংশ নেন।’

প্রতিযোগিতায় প্রথমস্থান দখল করেন সৌদি আরবের প্রতিযোগী মিনজা আল-নাসার। মাত্র ১৫ মিনিটে অন্যদের অনেক পেছনে ফেলে দৌড় শেষ করেন তিনি। দৌড়ের স্পন্সর ছিল সৌদি আরবের ক্রীড়ামন্ত্রণালয়, আল-মাসুদা হাসপাতাল এবং আল-আহসা পৌরসভা।

২৮ বছরের গ্রাফিক্স ডিজাইনার আল-নাসার জানিয়েছেন, ২০১৪ থেকেই তার পরিবার তাকে খেলাধুলায় উৎসাহ দিয়ে আসছে। ২০২০ টোকিও অলিম্পিকে তার প্রতিযোগিতা করার ইচ্ছে আছে বলেও জানান আল-নাসার।

সৌদিতে গত কয়েক বছরে নারী অধিকার রক্ষার কর্মকাণ্ড গতিশীল হয়েছে। এখন তারা গাড়িও চালাতে পারেন। মাঠে বসে খেলা দেখার অনুমতিও পেয়েছেন সৌদি নারীরা।

Reneta

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দেশটির সমাজব্যবস্থাকে আধুনিক করতে ও অর্থনীতিকে গতিশীল করতে বিভিন্ন পরিবর্তন আনার চেষ্টা করছেন।

সৌদি আরবে নারীদের কঠোর ধর্মীয় অনুশাসনের মধ্যে রাখা হয়। ভ্রমণ, কর্মক্ষেত্র বা স্বাস্থ্যগত কোন কারণে বাইরে যেতে হলে পুরুষ অভিভাবকের লিখিত অনুমতি নিতে হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সৌদি নারী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঠগবাজ কিংবা রংবাজ নয়, চালবাজ হয়েই আসছেন শাকিব

পরবর্তী

অস্কারে সেরা অভিনেতা-অভিনেত্রী মনোনয়ন পেলেন যারা

পরবর্তী

অস্কারে সেরা অভিনেতা-অভিনেত্রী মনোনয়ন পেলেন যারা

অনেক অর্জনের আশায় বাংলাদেশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

শাহজালালের মাজার: স্বচ্ছতার বিতর্ক যখন সামাজিক নিগ্রহে রূপান্তর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান যা পাওয়া গেল

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৯, ২০২৬

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

জুলাই ১৯, ২০২৬

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT