চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদিতে প্রথম নির্বাচিত নারী কাউন্সিলর ওতেইবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫২ পূর্বাহ্ণ ১৩, ডিসেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

সৌদি আরবে নারীদের নির্বাচনে অংশগ্রহণের নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর অনুষ্ঠিত প্রথম ঐতিহাসিক পৌর নির্বাচনে সালমা বিনতে হিজাব আল-ওতেইবি নামের এক নারী একটি আসনে জয়লাভ করেছেন। শনিবার অনুষ্ঠিত ভোটাভোটিতে মক্কা প্রদেশের মাদরাকাহের একটি আসনে সাতজন পুরুষ এবং দুইজন নারী প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বীতা করে তিনি জয় লাভ করেন।

নির্বাচন কমিশনের প্রেসিডেন্ট ওসামা আল-বার এসপিএ নিউজ এজেন্সিকে বিষয়টি নিশ্চিত করেন। রাষ্ট্রীয় গণমাধ্যম সুত্রে ‍জানা যায়, শনিবারের নির্বাচনে ভোট প্রদানের হার বেশ ভালো ছিলো।

পরিবর্তনের এই নির্বাচনটিতে সর্বমোট ৯৭৮ জন নারী প্রতিদ্বন্দ্বীতার জন্য নিবন্ধন করে। যেখানে পুরুষ প্রার্থীর সংখ্যা ৫ হাজার ৯৩৮। এছাড়াও দেশটির প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় ১ লাখ ৩০ হাজার নারী ভোটার নিবন্ধিত হয়েছে। আর নিবন্ধিত পুরুষ ভোটারের সংখ্যা ১০ লাখ ৩৫ হাজার।

আমলাতান্ত্রিক জটিলতা এবং পরিবহন ব্যবস্থার অপ্রতুলতায় নারী-পুরুষ অংশগ্রহণের এই বিশাল বৈষম্যের সৃষ্টি হয়েছে বলে এএফপি নিউজ এজেন্সি জানায়।

সৌদি রাজ্যে যেকোনো ধরনের নির্বাচনই বেশ বিরল ঘটনা। শনিবারের নির্বাচনটি সহ মাত্র তিনবার নির্বাচন হয় দেশটিতে। ১৯৬৫ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত দীর্ঘ ৪০ বছরে দেশটিতে কোনো নির্বাচন হয় নি।
প্রয়াত রাজা আব্দুল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী নারীরা নির্বাচনে অংশ নেয়ার অনুমোদন পায় যা ছিলো তার শাসনামলের অন্যতম প্রধান অংশ।

সৌদি আরবের ইতিহাসে এই নির্বাচনে প্রথমবারের মতো ভোট প্রদান এবং প্রতিদ্বন্দ্বীতা করার অনুমোদন পেয়েছে নারীরা। রক্ষণশীল রাজ্যটিতে এই নজিরবিহীন ঘটনাটিকে দেখা হচ্ছে একটি মাহেন্দ্রক্ষণ হিসেবে। দেশটিতে এখনও গাড়ি চালানোসহ জনসম্মুখের বিভিন্ন ধরনের কাজে নারীদের প্রতিবন্ধকতার সম্মুখিন হতে হয়। এমনকি নির্বাচনি প্রচারণায় পুরুষ ভোটারদের সাথে সরাসরি যোগাযোগ করার অনুমোদন ছিলো না নারী প্রার্থীদের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্বাচনসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT