প্রবাস সংবাদ

করোনাভাইরাস: সৌদিতে জরিমানা ছাড়াই ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন নবায়ন

সৌদিতে ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য ব্যাংকিং অফিসে নারী ও পুরুষ গ্রাহক. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন নারী গ্রাহক ব্যাংকিং অফিসে ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য আবেদন করছেন, পাশে একজন পুলিশ কর্মকর্তা আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের কারণে সৌদি আরবে জরিমানা ছাড়াই ঘরে বসে ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির রেজিস্ট্রেশন নবায়ন করার সুযোগ দিয়েছে সরকার।

ইলেকট্রনিক চ্যানেল (আবসার) একাউন্টের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স নবায়নের কথা নিশ্চিত করেছেন সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এক বিজ্ঞতিতে জানানো হয়, গাড়ির রেজিস্ট্রেশন (ইসতেমারা) নবায়ন করার জন্য ফিটনেস সার্টিফিকেট (ফাহাস) ছাড়াই নবায়ন করা যাবে।

এই সুবিধা স্থানীয় সৌদি নাগরিকের পাশাপাশি প্রবাসীরাও পাবেন বলে জানিয়েছেন ডিরেক্টর জেনারেল অফ ট্রাফিক।

তিনি বলেন, ‘স্থানীয়দের পাশাপাশি সৌদিতে বসবাসরত বিভিন্ন দেশের নাগরিকদের জন্যও এই সুবিধা রাখা হয়েছে।’

দেশজুড়ে লকডাউন এবং ২৪ ঘণ্টা কারফিউ জারি থাকায় সেখানে অনেকেরই ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির রেজিস্ট্রেশন মেয়াদ শেষ হয়ে গেছে।

এছাড়াও যেসব প্রবাসীর মার্চ থেকে জুন এর মধ্যে আকামার মেয়াদ শেষ হয়ে যাবে; তারও কোনো ফি ছাড়াই তিন মাসের জন্য আকামা নবায়ন, কারোনাভাইরাসে আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা এবং খাদ্য কর্মসূচির আওতায় ২৫০ মিলিয়ন রিয়াল অর্থ বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার।

শনিবার পর্যন্ত সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮ হাজার ২৭৪ জন। এরমধ্যে মৃত্যুবরণ করেছেন ৯২জন।

বিষয়:ড্রাইভিং লাইসেন্স সৌদি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…