জনপদ

সৌদিতে করোনা ভাইরাসে বাংলাদেশি হোটেল কর্মকর্তার মৃত্যু

লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়, যেখানে পুলিশ ও কর্মকর্তারা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

সৌদিতে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে লক্ষ্মীপুর রায়পুরের শরীফ হোসেন (৫০) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তিনি সৌদি আরবের রিয়াদ শহরে একটি হোটেলে কর্মরত ছিলেন।

দক্ষিণ চরবংশী ৬নং ওয়ার্ড মেম্বার মো. জাফর আহমেদ তথ্যটি নিশ্চিত করে জানান, সৌদি আরবের রিয়াদে তিনি গত তিনদিন যাবৎ শরীফ হোসেন সর্দি, জ্বর, গলা ব্যথা এবং শ্বাসকষ্টে ভুগছিলেন। এক পর্যায়ে মঙ্গলবার রাতে গুরুতর অসুস্থ হয়ে নিজ বাসায় তিনি মারা যান।

শরীফ হোসেন বাড়ী রায়পুর উপজেলার দক্ষিণ চরআবাবিল গ্রামে ৬নং ওয়ার্ড বাসিন্দা ছিলেন।

তিনি আরোও জানান, গত ১৮ বছর ধরে তিনি সৌদির রিয়াদ শহরে একটি হোটেলে কর্মরত ছিলেন। তার মরদেহ বর্তমানে রিয়াদ শহরে একটি হিমঘরে রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে আরোও জানা গেছে, এ নিয়ে গত তিনদিনে সৌদিতে কর্মরত তিন বাংলাদেশি কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা যান।

বিষয়:করোনা করোনাভাইরাস সৌদিতে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…