চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোয়ানসির জালে চ্যাম্পিয়ন ম্যানসিটি’র গোলোৎসব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৭ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

আগেভাগেই শিরোপা নিশ্চিত হয়ে যাওয়ায় লিগের বাকি ম্যাচগুলো কেবলই আনুষ্ঠানিকতা। সেটিও দাপটেই করছে ম্যানচেস্টার সিটি। রোববার টেবিলের তলানির দল সোয়ানসি সিটির জালে গুণে গুণে পাঁচবার বল জড়িয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।

লিগে এখনো চার ম্যাচ বাকি ম্যানসিটির। ৩৪ ম্যাচে ৯০ পয়েন্ট দলটির। শেষ চারের তিনটিতে জয়, আর একটি ড্র পেলেই পয়েন্টের শতক হবে সিটিজেনদের।

ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের ১২ মিনিটে ডেভিড সিলভার গোলে এগিয়ে যায় সিটিজেনরা। চার মিনিট পর ব্যবধান ২-০ করেন রাহিম স্টার্লিং।

বিরতির পর ৫৪ মিনিটে কেভিন ডি ব্রুইন গোল পেলে ব্যবধান দাঁড়ায় ৩-০তে। এর দশ মিনিট পর পেনাল্টিতে গ্যাব্রিয়েল জেসাসের শট সোয়ানসি গোলরক্ষক ফিরিয়ে দিলেও ফিরতি বলে বের্নাডো সিলভা গোল পেলে হালি পূর্ণ হয় স্বাগতিকদের।

সোয়ানসিকে শেষ ধাক্কাটা দিয়েছেন জেসাসই। ৮৮ মিনিটে গোলে করে পেনাল্টি মিসের জ্বালা জুড়ান ব্রাজিল ফরোয়ার্ড।

রাতের আগের ম্যাচে ওয়েস্টহ্যামকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। ম্যাচে সবগুলো গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৫১ মিনিটে গানারদের হয়ে গোলের সূচনা করেন নাচো মনরিয়েল। ১৩ মিনিট পর মার্কো আর্নোবিচের গোলে অবশ্য সমতায় ফেরে ওয়েস্টহ্যাম।

Reneta

সমতায় থাকা ম্যাচ যখন অমীমাংসার পথে, তখন সাত মিনিটের মধ্যে ৩ গোল করে বড় জয় নিশ্চিত করে আর্সেনাল। ৮২ মিনিটে গোল করেন অ্যারন রামসে। তার তিন মিনিট পর ব্যবধান ৩-০ করেন অ্যালেক্সান্দ্রে ল্যাকাজেত্তে। ৮৯ মিনিটে গোলের হালি পূর্ণ করেন ল্যাকাজেত্তেই।

এই জয়ে অবশ্য খুব একটা উপকার হয়নি আর্সেন ওয়েঙ্গারের দলের। ৩৪ ম্যাচে ৫৭ পয়েন্টে টেবিলের ছয়ে থেকে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগ খেলার সম্ভাবনা খুব কমই গানারদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ম্যানচেস্টার সিটি
শেয়ারTweetPin1

সর্বশেষ

এন্ড্রু কিশোরকে হারানোর ছয় বছর

জুলাই ৬, ২০২৬

হালান্ডের জোড়া গোল, ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টারে নরওয়ে

জুলাই ৬, ২০২৬

নরওয়ের গোলবাতিল-ব্রাজিলের পেনাল্টি মিস, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৬, ২০২৬

ইংলিশ খেলোয়াড়রা আসলেই ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে?

জুলাই ৬, ২০২৬

বাংলাদেশ শুনে সাক্ষাৎকার দিলেন, বাংলাদেশে আসবেন বললেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT