চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোহেল তাজের অভিযোগে কেন উপযুক্ত তদন্ত হবে না!

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
১০:২৩ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০১৭
সম্পাদকীয়
A A
Man with passport and luggage at airport, Bangladesh news. Channel i News - চ্যানেল আই নিউজ

গুরুতর অভিযোগ এসেছে দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ছেলে এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের পক্ষ থেকে। যুক্তরাষ্ট্রে ফেরার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কেউ একজন তাকে না জানিয়েই তার সুটকেসের তালা ভেঙে তল্লাশি চালায়। নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরে তল্লাশি চালানো অস্বাভাবিক কিছু নয়। তবে দেশের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নাম লেখা থাকলেও তার অনুমতি ছাড়া ব্যাগের তালা ভেঙে এভাবে তল্লাশি করার ঘটনা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। সোহেল তাজ শাহজালাল বিমানবন্দরে এভাবে হয়রানিমূলক তল্লাশির অভিযোগ করলেও বিমানবন্দরের নিরাপত্তায় থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশ বলছে, তালা ভাঙার ঘটনাটি কোথায় ঘটেছে, এ ব্যাপারে তারা নিশ্চিত না। এপিবিএন- এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) তারিক আহমেদ আল সাদিক চ্যানেল আই অনলাইনকে বলেছেন, ‘এ ঘটনা ঢাকায় ঘটেছে কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। যদি ঢাকায় ঘটে থাকে, সেটি অবশ্যই রাজনৈতিক কারণে করা হয়েছে।’ সহকারী পুলিশ সুপারের এই কথা ভিন্ন কিছুর দিকে ইঙ্গিত করে। যদি রাজনৈতিক কারণে হয়ে থাকে তাহলে সেটা কী? উপযুক্ত কর্তৃপক্ষকে তার ব্যাখ্যা দিতে হবে। তা না পারলে সোহেল তাজের অভিযোগ কেন খতিয়ে দেখা হবে না? এ বিষয়ে কেন তদন্ত হবে না? আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার পরও মুক্তিযুদ্ধের অন্যতম নায়ক তাজউদ্দিন আহমদের ছেলের হয়রানির শিকার হওয়ার খবর নিশ্চয়ই সুখকর নয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কর্নার কিক নিতে ‘নিরাপত্তা রক্ষী’!

পরবর্তী

ক্যানসার প্রতিরোধ করে ফাঙ্গাস

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যানসার প্রতিরোধ করে ফাঙ্গাস

বাংলাদেশের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা কেন্দ্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সমন্বিত পরীক্ষার পক্ষে হলেও দায়িত্ব নিচ্ছেন না কেউ

সর্বশেষ

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই ২০, ২০২৬

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান, সম্পদ জব্দ

জুলাই ২০, ২০২৬

মেসির চোখে জল, অমিতাভ বচ্চনের হৃদয়ছোঁয়া বার্তা

জুলাই ২০, ২০২৬

সিনেমার বৈশ্বিক নেতৃত্বে ‘শঙ্খচিল’-এর গৌতম ঘোষ

জুলাই ২০, ২০২৬

আবারও গ্রেপ্তার হলেন আলোচিত সেই সাহেদ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT