চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যানসার প্রতিরোধ করে ফাঙ্গাস

নুসরাত শারমিননুসরাত শারমিন
১০:২৫ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০১৭
লাইফস্টাইল
A A
ফাঙ্গাস

ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনে যেই ফাঙ্গাসগুলো ব্যবহার করা হয় সেগুলো ক্যানসার প্রতিরোধে সহায়ক বলে জানিয়েছেন চীনের গবেষকরা। ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনে বহুল ব্যবহৃত একটি উপাদান হলো করডিসেপ মিলিটারিস ফাঙ্গাসে। এই ফাঙ্গাসে দুটি অ্যান্টি ক্যানসার কমপাউন্ড পেয়েছেন গবেষকরা।

করডিসেপ মিলিটারিস ফাঙ্গাসে একটি অ্যান্টি ক্যানসার কমপাউন্ড হলো করডিসেপিন। করডিসেপ মিলিটারিস ফাঙ্গাসে করডিসেপিন এর উপস্থিতি আবিষ্কার করা হয় ১৯৫০ সালে। দ্বিতীয়টি হচ্ছে পেনটোসটানিন। ১৯৯০ সালের দিকে লিউকেমিয়া এবং ক্যানসারের ওষুধ তৈরিতে এই কমপাউন্ডটি ব্যবহার করা শুরু হয়।

চাইনিজ অ্যাকাডেমি অব সাইন্সেস এর শাখা সাংহাই ইন্সটিটিউটস ফর বায়োলজিক্যাল সাইন্সের প্ল্যান্ট সাইকোলজি অ্যান্ড ইকোলজির রিসার্চ টিমের হেড ওয়াং চেঙ্গশু বলেছেন, ‘এই প্রথম আমরা ফাঙ্গাসের করডিসেপিনের বায়োসিন্থেসিস মেকানিজম উৎঘাটন করতে পেরেছি। রিসার্চে অপ্রত্যাশিতভাবে পেনটোসটানিন আবিষ্কৃত হয়েছে।’

গবেষণায় দেখানো হয়েছে যে শরীরে করডিসেপিনের পরিমাণ অতিরিক্ত বেড়ে গেলে ফাঙ্গাস একটি ডিটক্সিফিকেশন প্রক্রিয়া তৈরি করে। করডিসেপিনের পরিমাণ অতিরিক্ত বেড়ে যাওয়া শরীরের জন্য বিষাক্ত হতে পারে। তবে ওয়াং এটাও বলে দিয়েছেন যে, অতিরিক্ত ফাঙ্গাস গ্রহণও শরীরের জন্য ভালো নয়।

বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল জার্নাল সেল কেমিক্যাল বায়োলজি নামের ওয়েবসাইটে প্রায় ৮ বছর ধরে চালানো এই গবেষণাটি প্রকাশিত হয়েছে।

করডিসেপ ফাঙ্গি চায়নাতে খুবই জনপ্রিয়। রোগ প্রতিরোধ ক্ষমতা এবং শক্তি বাড়াতে অনেকে ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনেই এই ফাঙ্গাস ব্যবহার করা হয়। মিং ডাইনেস্টি’র (১৩৬৮-১৬৪৪) বই ‘ম্যাটেরিয়া মেডিকা’তে এই ফাঙ্গাসের ব্যবহারের কথা সর্বপ্রথম উল্লেখ করা হয়। এই বইটিকে চাইনিজ মেডিসিনের বাইবেল বলা হয়ে থাকে। -চায়না ডেইলি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফাঙ্গাস
শেয়ারTweetPin

সর্বশেষ

৯০ মিনিটে ফলাফল হল না হালান্ড-কেনের লড়াইয়ের

জুলাই ১২, ২০২৬

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT