ট্রাম্প টাওয়ারের পেন্টহাউজে বসে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প পরিবারের সদস্যরা
যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পদের পাহাড়ের কথা কারোরই অজানা নেই। কিন্তু সেই পাহাড়ের মালিকের জীবনযাপন সম্পর্কে সামান্য হলেও ধারণা পাওয়া যাবে যদি আমরা চোখ বুলাই তার আবাসস্থলে।
নিউইয়র্কের ম্যানহাটনে ট্রাম্প টাওয়ারে তৃতীয় স্ত্রী মেলানিয়া ও তাদের ছেলে ব্যারনের সঙ্গে বর্তমানে বসবাস করেন ডোনাল্ড ট্রাম্প। বিক্ষোভকারীদের তীব্র আন্দোলনের মুখে আপাতত সেখানে বসেই নিজের সব কাজকর্ম সারছেন তিনি।
৬৮ তলার ট্রাম্প টাওয়ারের ৬৬ তলায় অবস্থিত ট্রাম্পের পেন্টহাউজ। সবকিছু মিলিয়ে এর মূল্যমান ১০ কোটি মার্কিন ডলার। বিলাসবহুল সেই ফ্ল্যাটটি কোনো রাজপ্রাসাদের চেয়ে কম নয়। ছবিতে দেখুন সেই ফ্ল্যাটের এক ঝলক।
পুরো ফ্ল্যাটের মেঝে, দেয়াল ও থামগুলোতে মার্বেল পাথর বসানো রয়েছে। ঝাড়বাতি, টেবিল ল্যাম্প, ছবির ফ্রেম, থাম ও ছাদের নকশা ২৪-ক্যারেট স্বর্ণের পাতে মোড়া।এখানে রয়েছে গ্রিক প্রেমকাহিনীর চরিত্র অবলম্বনে তৈরি ব্রোঞ্জের মূর্তি, গ্রিক পুরাণের দৃশ্যের আঁকা ছবি, পারিবারিক ছবি, সঙ্গে বিলাসবহুল সোফাসেট। টেবিলে রয়েছে ট্রাম্পের বাবার একটি ছবি এবং মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর স্মরণে ছাপানো বিশেষ বই, যার মূল্য ১৫ হাজার ডলার।দু’টি একই রকম দেখতে সোফাসেট, মেপে মেপে ঠিক সামনাসামনি বসানো। সামনের দু’টো টেবিলেই দু’টি করে ক্যান্ডি বোউল, একটি করে দামি বই। ছাদে একই ধরণের দু’টো ঝাড়বাতি। চেয়ার দু’টো চতুর্দশ লুই অনুপ্রাণিত।ট্রাম্প-মেলানিয়ার নাস্তাঘর। স্বর্ণের চায়ের কাপ স্বর্ণের ট্রের ওপর। সঙ্গে অ্যান্টিক ঘড়ি। এখানের আসবাবগুলোও চতুর্দশ লুই অনুপ্রাণিত।মেলানিয়ার অফিস। সোফার ওপর লুই ভ্যুটন ব্র্যান্ডের গহনার বাক্স ভরা গহনা। দেয়ালে রেনোয়ারের ‘লা লোগে’ পেইন্টিং। আসবাবগুলো ঐতিহ্যবাহী ডিজাইনের।একটি সাইড টেবিল ভরা শুধু পরিবারের সদস্যদের ছবি।লুই ভ্যুটন গহনার বাক্সে সাজানো মেলানিয়ার ডিজাইন করা এবং বিক্রির জন্য তৈরি গহনা ও ঘড়ি।চতুর্দশ লুইয়ের ‘হল অব মিররস’ অনুকরণে বিশাল হলঘর।