অর্থনীতি

সোনার দাম কমল

সোনার দাম কমল

বিশ্ব বাজারে স্বর্ণের দাম কমায় দেশেও স্বর্ণের দাম কমেছে। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, প্রতি ভরি ভালো মানের সোনার দাম পড়বে ৪৫ হাজার ৮৯৮ টাকা।

সে হিসেবে আগের তুলনায় ভরি প্রতি এক হাজার ৫১৬ টাকা কমে স্বর্ণ কেনা যাবে।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি স্বর্ণের দাম কমার তথ্য জানিয়েছে। সমিতি নির্ধারিত এই নতুন দর কার্যকর হবে মঙ্গলবার থেকে।

এর আগে বিশ্ববাজারে দামের উঠতি অবস্থার কারণে স্বর্ণের দাম পাঁচ দফা বাড়ানো হয়। প্রতিবারই ভরিতে এক হাজার ২২৫ টাকা করে বাড়ানো হয়েছিলো। সর্বশেষ ৬ মে সোনার দাম বাড়ানো হয়।

বিষয়:স্বর্ণের দাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…