বলিউডের ফ্যাশন কুইন সোনম কাপুর যে অভিনয়ে কতটা দক্ষ, তা প্রমাণ করে দিয়েছেন জাতীয় পুরস্কার জিতে। সব সময় হাসিখুশি সোনম কিন্তু দুষ্টুমিতেও খুব পটু। অবশ্য সেটা সোনমের মা সুনিতা কাপুর টের পেয়েছেন বেশ ভালোমতোই। ছোটবেলার দুষ্টু সোনমকে সামলাতে হিমশিম খেতে হতো তার।
মা দিবস উপলক্ষে ইন্সটাগ্রামে মায়ের সঙ্গে ছোটবেলার ছবি পোস্ট করেছেন সোনম। ছবিতে সোনম নিজেই লিখেছেন, ‘আমাকে সামলাতে বেশ ঝামেলা হলেও আমার ধারণা সেটা উপভোগ করেছেন মা।’ এরপর তিনি মায়ের প্রতি ভালোবাসা জানিয়ে লিখেছেন, ‘লাভ ইউ মাম্মি।’ ছবিতে ছোট্ট সোনম তাকিয়ে আছে একেবারে ক্যামেরার দিকে।
এ বছর জাতীয় পুরস্কারজয়ী সোনমের তিনটি ছবি মুক্তি পাবে। শশাঙ্ক ঘোষ পরিচালিত ‘ভিরে দি ওয়েডিং’ ছবির কাজ প্রায় শেষ দিকে। সোনম ছাড়াও এই ছবিতে আছেন কারিনা কাপুর, সারা ভাস্কর ও শিক্ষা তালসানিয়া। এছাড়া অক্ষয় কুমারের সঙ্গে ‘প্যাডম্যান’ ও ফারহান আক্তারের সঙ্গে ‘ব্যাটল অব বিট্টোরা’ ছবিতে অভিনয় করছেন সোনম।











