বিনোদন

শ্রীলঙ্কায় গ্রীষ্ম উপভোগ করছেন সোনম কাপুর

শ্রীলঙ্কায় গ্রীষ্ম উপভোগ করছেন সোনম কাপুর

সোনম কাপুর

ফ্যাশন কুইন সোনম কাপুর কিছু দিন যাবৎ বেশ ব্যস্ত সময় কাটাচ্ছিলেন। অন্যদিকে তার বোন রিয়া কাপুর সব সময় সোনমের পোশাকের ডিজাইনের ব্যাপারে সাহায্য করেন। তাই দুই বোনের অবসরের ফুসরত এক সাথেই হলো। গ্রীষ্ম উপভোগ করতে দুই বোন উড়াল দেন শ্রীলঙ্কায়।

শ্রীলঙ্কার মিনি গেটওয়ে গিয়ে ফটোশুট করতে একদম ভুলে যায়নি সোনম। তাই ভক্তদের জন্য শ্রীলঙ্কার সৌন্দর্যের পাশাপাশি নিজের ইনস্টাগ্রামে শুভ্রতা ছড়াতে  গ্রীষ্ম উপভোগ করা কিছু ছবিও তিনি শেয়ার করেন। ছবিতে সোনমকে খুব শুভ্র দেখাচ্ছিল। একটা ফ্লোর টার্চ সাদা পোশাকে তার সৌন্দর্য চোখে পরার মতো।

কদিন আগেই আন্তর্জাতিক কসমেটিক ব্র্যান্ড ল’রিয়াল প্যারিসের প্রতিনিধি হিসেবে হেঁটেছেন কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায়।  আর এবার আন্তর্জাতিক ফ্যাশন সাময়িকী ‘ভোগ’ তাদের প্রচ্ছদের জন্য ও বেছে নিয়েছে সোনমকেই। তাহলে এখন সোনমকে পায় কে! তিনি সব ব্যস্ততার মধ্যে  ও ফ্যাশন ব্র্যান্ড ‘রেশন’–এ বোন রিয়া কাপুরের সাথে সময় দিচ্ছেন। টাইমস অব ইন্ডিয়া।

সোনম কাপুর

 

 

 

বিষয়:সোনম কাপুর সোনম কাপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…