কানের আসর মাতিয়ে এবার দেশে ফিরলেন বলিউডের ষ্টাইলকন্যা সোনম কাপুর। গতকাল বুধবার রাতে মুম্বাই বিমানবন্দরে তিনি ক্যামেরাবন্দী হন। এ সময় তাকে বরাবরের মত এয়ারপোর্ট লুক নয় বরং একটু ভিন্ন লুকেই দেখা গেল। সোনমের পড়নে ছিল নীল রঙের পোশাক। আর সেটা একদম লম্বা স্কার্ট টাইপের পোশাক। হাতে ছিল ছাই রঙের একটি ব্যাগ আর একটি সাদা হ্যাট। আর চোখে ছিল মুনগ্লাস। সব মিলিয়ে খোলা চুলে বরাবরের মতোই বেশ লাগছিল সোনমকে।
সৌন্দর্য প্রসাধনী ল’রিয়েল প্যারিসের শুভেচ্ছা-দূত হিসেবে ৭০তম কান উৎসবে যোগ দেন সোনম। আর সেখানে লালগালিচায় হাঁটেন গত ২১ ও ২২ মে। প্রথম দিনেই সোনম কান আসর মাতিয়েছেন লেবানিজ ফ্যাশন ডিজাইনার এলি সাবের ডিজাইন করা একটি সোনালী গাউনে। সাথে পরেছিলেন চপার্ড ব্র্যান্ডের হীরার দুল। টাইমস অব ইন্ডিয়া







