চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেলিব্রিটি বলতে সবাই আমাকে বোঝে: মীম

জাকিয়া আক্তারজাকিয়া আক্তার
৪:৩৩ পূর্বাহ্ণ ৩১, জুলাই ২০১৫
বিনোদন
A A

এবারের ঈদে মুক্তি পেয়েছে ‘পদ্ম পাতার জল’। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মীম ও ইমন অভিনীত এই সিনেমা বেশ প্রশংসা কুড়িয়েছে ঢালিউড ইন্ডাস্ট্রিতে। অনিয়মিত দর্শকদের সিনেমা হলে ফিরিয়ে নিতে সক্ষম হয়েছে বলে মনে করেন এই সিনেমার প্রযোজক। তবে সমালোচনাও রয়েছে সমান তালে।চ্যানেল আই অনলাইনকে ‘আমার আছে জল’ খ্যাত মীম বলেন, পদ্ম পাতার জল নিয়ে যা আশা করেছিলাম তার চেয়ে অনেক বেশি পেয়েছি। পদ্ম পাতার জল সিনেমা ফ্যামিলি নিয়ে দেখার রীতিটাকে আবার ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। ছোট বাচ্চা থেকে শুরু করে বাবা-মা, ভাই বোন নিয়ে একসঙ্গে সিনেমা হলে বসে দেখার মতো ছবি এটি। এমনকি সিনেমাটি দেখার জন্য আমার শিক্ষক সিনেমা হলে গিয়েছিলো।
ছবির প্রিমিয়ার শো’এ কার সঙ্গে দেখেছিলেন এমন প্রশ্নে লাক্স চ্যানেল আই সুপারস্টার এই তারকা বলেন,পদ্ম পাতার জল’র প্রিমিয়ার শো’এ মা ও পরিবারের অনেকের সঙ্গে উপভোগ করেছি। বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় ‘রকেট’ ছবির শুটিং’র কাজ শুরু করতে কলকাতার যাচ্ছেন এই প্রজন্মের তারকা বিদ্যা সিনহা মীম। প্রথমবারের মতো কলকাতার হিরো সোহম’র সঙ্গে কাজ করছি। সিনেমার গল্পটি আমার কাছে ভালো লেগেছে আশা করি কাজটি খুব ভালো হবে। তবে তিনি জানান, সিনেমার নাম ‘রকেট’ পাল্টিয়ে অন্যকিছু রাখা হবে।

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় প্রথম কাজ করছেন কেমন লাগছে এমন প্রশ্নে মীম বলেন, অনেকদিন ধরে এমন অফার পেয়ে এসেছি কিন্তু কাজ করা হয়ে উঠেনি। আসলে সেলিব্রিটি বলতে সবার আগেই কেনো জানি আমার কাছেই আসে সবাই। তাই সবার আগেই এই অফারগুলো পেয়ে থাকি। তবে এই সিনেমাটির গল্প আমার কাছে ভালো লেগেছে। জানি না পরে কি হবে পরেরটা ছবি শুটিং করার পর বলতে পারবো।
এছাড়া ‘রক’ শিরোনামে আরো একটি সিনেমার কাজ শুরু করবেন বলেও জানান তিনি। সিনেমায় মীম’র বিপরীতে অভিনয় করবেন কলকাতার অরিন্দম ও ইন্দ্রনীল।
সিনেমায় ব্যস্ত হয়ে যাওয়ার কারণে ছোট পর্দায় নিয়মিত কাজ করা হচ্ছে না বলেও জানান বর্তমান সময়ের এই ব্যস্ত তারকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢালিউডবিদ্যা সিনহা মীম
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT