চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সেরা’ গ্রিজম্যানের প্রশংসায় মেসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৯ অপরাহ্ণ ২১, মে ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A
PARTIDO DE LIGA EN EL ESTADIO VICENTE CALDERON

PARTIDO DE LIGA EN EL ESTADIO VICENTE CALDERON

অ্যান্থনিও গ্রিজম্যানকে নিয়ে ইতিবাচক কথা অব্যাহত রেখেছেন বার্সেলোনার ফুটবলাররা। থেকে বাদ নেই কাতানালদের কিং লিওনেল মেসিও। গ্রিজম্যানকে প্রশংসায় ভাসিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। যেটি গ্রিজম্যানের বার্সা-কানেকশন আলোচনাকে আরও জমিয়ে তুলেছে।

কয়েকদিন আগেই অ্যাটলেটিকো ফরোয়ার্ডকে নিয়ে কথা বলেছিলেন লুইস সুয়ারেজ। গ্রিজম্যান বার্সায় আসলে তার জায়গায় নিয়ে কিছু সমস্যা হতে পারে এমন গুঞ্জনের মধ্যও উরুগুইয়ান তারকা বলেন, ফরাসি তারকা এলে তাকে স্বাগতই জানাবেন।

সুয়ারেজের সুরে সুর মিলিয়ে এবার মেসিও বললেন একইরকম কথা। দলবদলের মৌসুমে গ্রিজম্যান ন্যু ক্যাম্পে এলে খুশিই হবেন এলএম টেন।

Banglabid

‘আমি তাকে অবশ্যই পছন্দ করি। সে এখন বিশ্বের সেরাদের একজন। আমি জানি না তার সঙ্গে কোনো কিছু হচ্ছে নাকি হচ্ছে না। কিন্তু সেরা খেলোয়াড়রা এলে আমরা আনন্দিত হবো এবং গ্রিজম্যান তাদের একজন।’

ইনিয়েস্তার বিদায়ের পর তার জায়গা পূরণে তারকা ফুটবলারদের খোঁজে রয়েছে বার্সেলোনা। সেই খোঁজখবর এবং সুয়ারেজ-মেসির প্রশংসা মিলিয়ে বলা হচ্ছে আসছে দলবদলের সময়ে প্রথম খেলোয়াড় হিসেবে গ্রিজম্যানই আসছেন বার্সায়। ফরাসি তারকার চুক্তিটা ৫ বছরের জন্য। বার্সেলোনায় চুক্তি করতে গ্রিজম্যান রাজি হয়েছেন বলেও জানাচ্ছে স্প্যানিশ দৈনিক স্পোর্ত।

ব্রিটিশ দৈনিক ‘মেট্রো’ আবার জানাচ্ছে, গ্রিজম্যান যাতে বার্সেলোনায় যোগ দেন সে জন্য সম্প্রতি নিজে বার্তা পাঠিয়েছেন মেসি। তাতেই সবুজ সংকেত দিয়ে ৫ বছরের জন্য ন্যু ক্যাম্পে আসছেন ফ্রেঞ্চম্যান।

Reneta

স্প্যানিশ দৈনিক স্পোর্ত আরও একধাপ এগিয়ে জানাচ্ছে, ১০০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজে আগামী ১ জুলাই থেকেই বার্সা শিবিরে যোগ দিচ্ছেন গ্রিজম্যান।

মৌসুম প্রতি গ্রিজম্যানকে মূল বেতন হিসেবে ১৫ মিলিয়ন ইউরো দেয়া হবে। এতে মেসির পর দ্বিতীয় সর্বোচ্চ বেতনধারী ফুটবলার হিসেবে বার্সেলোনায় নাম লেখাতে চলেছেন তিনি।

আরেক স্প্যানিশ প্রভাবশালী ক্রীড়া দৈনিক মার্কা বলছে, গ্রিজম্যানের ব্যাপারে মেসির এই ধরনের ইতিবাচক সংকেতের পর ধারণা করা হচ্ছে, দুপক্ষ(বার্সা-অ্যাটলেটিকো) চুক্তির একেবারে কাছাকাছি চলে এসেছে।

শুধু মেসি-সুয়ারেজ কেন, গ্রিজম্যানকে নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন বার্সা প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তেমেউও। গত অক্টোবরে ফরাসি তারকার প্রতিনিধিদের সঙ্গে দেখাও করেছিলেন তিনি।

গ্রিজম্যানকে নিয়ে বার্সার পূর্বপ্রস্তুতির আরেকটি উদাহরণ দলের ৭ নম্বর জার্সি। অ্যাটেলটিকো মাদ্রিদেরই আরেক মিডফিল্ডার আর্দা তু্রান ন্যু ক্যাম্পে খেলেছেন এই জার্সি গায়ে। কিন্তু তুরান নিজ দেশের ক্লাব বেসিকতাসে চলে গেলে তার ৭ নম্বর জার্সি অন্য কাউকে দেয়া হয়নি। এমনকি লিভারপুল থেকে উড়িয়ে আনা ফিলিপে কৌতিনহোও খেলছেন হাভিয়ের মাশ্চেরানোর ছেড়ে যাওয়া জার্সিতে।

এত এত খবরের প্রভাব এরইমধ্যে গ্রিজম্যানের অ্যাটলেটিকো মাদ্রিদ সমর্থকদের উপর পড়া শুরু করেছে। রোববার রাতে লা লিগায় এইবারের বিপক্ষে ম্যাচে বার্সার প্রসঙ্গ তুলে গ্রিজম্যানের বিপক্ষে অ্যাটলেটিকো সমর্থকরা হুইসেল বাজিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যান্থনিও গ্রিজম্যানবার্সেলোনালিওনেল মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

মাশরাফী-সাকিবদের পরামর্শক হচ্ছেন না কারস্টেন

পরবর্তী

মোরাতা-ফ্যাব্রেগাসকে ছাড়াই রাশিয়া যাচ্ছে স্পেন

পরবর্তী

মোরাতা-ফ্যাব্রেগাসকে ছাড়াই রাশিয়া যাচ্ছে স্পেন

মাদক নির্মূলে ‘বন্দুকযুদ্ধ’ই কি সমাধান?

সর্বশেষ

লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিবসহ তিন সচিব পদে পরিবর্তন

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT