চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থাইল্যান্ডে সেরাকণ্ঠের গ্র্যান্ড ফিনালে রবিবার, থাকছে নানা চমক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৭ পূর্বাহ্ণ ২০, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন-‘ফিজআপ-চ্যানেল আই সেরা কণ্ঠ’

চ্যানেল আই অনলাইন-‘ফিজআপ-চ্যানেল আই সেরা কণ্ঠ’

রবিবার (২১ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ফিজ আপ-চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১৭’। তবে, এবার দেশের মাটিতে নয়, সেরার সন্ধান পেতে সেরাকণ্ঠের পুরো দল এবার যাচ্ছে থাইল্যান্ডে।

নিবন্ধন, প্রাথমিক বাছাই, দর্শক ভোট আর বিচারকদের নানা ধাপ পেরিয়ে ‘ফিজআপ-চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১৭’ প্রতিযোগিতায় গানের লড়াই চলছে শেষ দশ প্রতিযোগীর মধ্যে।

ব্যাংককের পাতায়া সাগরপাড়ে গ্র্যান্ড ফিনালের আয়োজন করতে কারিগরি দল পৌঁছে গেছে এরই মধ্যে। চার বিচারকসহ প্রতিযোগীরাও পৌঁছে যাবেন শনিবার (২০ জানুয়ারি)।

এবার সেরাকণ্ঠের বিচারক হিসেবে ছিলেন কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, রেজওয়ানা চৌধুরী বন্যা ও মিতালী মুখার্জি। হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে সেরা দশের লড়াইয়ে আছে আদিবা, সুমনা, ফাতেমা, ঐশী, তারিক, তৃষা, অনিসা, তিন্নি, মৌমিতা, নান্নু, দোলা ও অপল।

গ্র্যান্ড ফিনালেতে থাকছেন সেরা নাচিয়ের বিভিন্ন আসরের প্রতিযোগীরা। থাকবেন হৃদি শেখ, সামিয়া অথৈ, পারসা ইভানা, সিনথিয়া ইয়াসমিন, মিম চৌধুরী, মন্দিরা ও রিয়া। এছাড়া মঞ্চে অংশ নেবেন চিত্রনায়িকা মাহি ও নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার। রবীন্দ্রসংগীত নিয়ে মঞ্চে উঠতে তৈরি ইমরান ও কোনাল। দর্শকদের জন্য এছাড়াও থাকছে নানা চমক।

ইজাজ খান স্বপনের পরিচালনায় ‘ফিজ আপ-চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১৭’ এর উপস্থাপনায় আছেন মারিয়া নূর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইজাজ খান স্বপনকুমার বিশ্বজিৎমাহিয়া মাহিমিতালী মুখার্জিরেজওয়ানা চৌধুরী বন্যাসামিনা চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

যাদের নিয়ে ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে বিদ্যুৎ, নারীর নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠনের ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তানে বোমা হামলায় ১২ পুলিশ নিহত

মে ১০, ২০২৬

চার ব্যাটারকে ফিরিয়ে তৃতীয় দিনের প্রথম সেশন বাংলাদেশের

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT