ফুটবল

সেমির আগে ফুরফুরে মেয়েরা

সেমির আগে ফুরফুরে মেয়েরা

হালকা অনুশীলন। রাস্তায় ঘোরাঘুরি। তারপর শপিং। সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপ সেমিফাইনালের আগে বুধবারের সকাল এভাবে কাটার পর বৃহস্পতিবারও মেয়েরা ফুরফুরে ছিলেন। শুক্রবার স্বাগতিক ভুটানের বিপক্ষে খেলতে হবে তাদের।

প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৭ গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছিল লাল-সবুজদের উজ্জীবিত মেয়েরা। পরে নেপালকে ২-১ গোলে হারিয়ে গ্রুপসেরা হয়ে পরের পর্বে পা রাখা নিশ্চিত করে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

বৃহস্পতিবার সকালে নাস্তার পরই বাংলাদেশ টিম মিটিংয়ে বসে। সেখানে প্রতিপক্ষের শক্তি, দুর্বলতা এবং নিজেদের খেলার মান নিয়ে আলোচনা হয়।

এর আগে বুধবার দলের ইনজুরির দিকটি দেখভাল করা হয়। কারো কোনো সমস্যা আছে কি না, সেটা জানার জন্য জিমে আলাদা সেশন করা হয়। এর মধ্যে নির্দিষ্ট কয়েকজনকে নিয়ে করা হয় আলাদা আরেকটি সেশন।

বিষয়:বাংলাদেশ-ভুটান ফুটবল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…