সেনাপ্রধানের তরফ থেকে জান-মাল রক্ষার প্রতিশ্রুতির বাস্তবায়ন চান সুশীল সমাজের প্রতিনিধিরা। একই সাথে নাগরিকদের মনে আস্থা ফেরাতে দ্রুততম সময়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে যোগ্য এবং নির্দলীয় মানুষদের পদায়ন চান তারা। সবখানে জবাবহীনতার সংস্কৃতির বদলে দায়বদ্ধ জনপ্রশাসন নিশ্চিত করার উদ্যোগ নেওয়ার কথাও বলেছেন তারা।








