চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেঞ্চুরিতে রাজকীয় অভিষেক আফিফের

সাজ্জাদ খানসাজ্জাদ খান
২:২৩ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

বিপিএলের মঞ্চে বল হাতে পাঁচ উইকেট নিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন আফিফ হোসেন ধ্রুব। সেটিই ছিল ক্যারিয়ারে তার প্রথম স্বীকৃত টি-টুয়েন্টি ম্যাচ। এবার প্রথম শ্রেনির ক্রিকেটে অভিষেকেই দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকালেন ১৭ বছরের এই বাঁহাতি ওপেনার। ১০৫ রানের ইনিংস খেলে লংগার ভার্সন ক্রিকেটে শুরুটা করে রাখলেন স্মরণীয়।

শনিবার বিসিএলে খেলার মাধ্যমে প্রথম শ্রেনির ক্রিকেটে অভিষেক হয় আফিফের। বিকেএসপির মাঠে তৃতীয় রাউন্ডে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন অনূর্ধ্ব-১৯ দলের সহ-অধিনায়ক। ম্যাচের প্রথমদিন বিসিবি উত্তরাঞ্চলের বোলারদের ঘাম ছুটিয়ে ছাড়েন বিকেএসপির এই ক্রিকেটার। ২০৯ মিনিট উইকেটে থেকে করেন ১০৫ রান। ১৭১ বলে ১৪টি চার ও দুটি ছক্কার সাহায্যে ইনিংসটি সাজিয়েছেন তিনি।

আফিফ ১৬৯ বলে তিন অঙ্কে পৌঁছান। তার আগেই ৯৮ রানে একবার জীবন পান। ক্যাচ ছাড়েন নাঈম ইসলাম। ওই ওভারের পঞ্চম বলেই সোহরাওয়ার্দী শুভকে ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেন। পরের ওভারের প্রথম বলে নাসির হোসেনের অফস্পিনে জহরুল ইসলামের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।

এই রিপোর্ট লেখা অবধি পূর্বাঞ্চলের সংগ্রহ ১ উইকেটে ২০০ রান। সেঞ্চুরির পথে রয়েছেন অপর ওপেনার ইমতিয়াজ হোসেনও। তার সংগ্রহ ৮১ রান। তিনে নামা তাসামুল হক ১ রানে অপরাজিত। আফিফ ও ইমতিয়াজের ওপেনিং জুটি ১৯৭ রানের।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফিফ হোসেন
শেয়ারTweetPin

সর্বশেষ

রিয়ালকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বার্সেলোনা

মে ১১, ২০২৬

ব্যাটারদের মনে ‘দ্বিধা’ তৈরি করে উইকেট তুলেছে বাংলাদেশ

মে ১০, ২০২৬

‘হাত মিলিয়েছে’ বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ড

মে ১০, ২০২৬

খবর পড়ে অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মে ১০, ২০২৬

সব মানুষের ব্যাংক হিসেবে ভূমিকা রাখতে চায় শাহজালাল ইসলামী ব্যাংক

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT