সেঞ্চুরিতে তামিমকে ছাড়িয়ে চূড়ায় মুমিনুল

ক্রিকেট ম্যাচে বাংলাদেশি ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছে, দর্শক ও স্টেডিয়াম ব্যাকড্রপে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে অসাধারণ এক সেঞ্চুরি করেছেন মুমিনুল হক। বাংলাদেশ অধিনায়কের এটি দশম টেস্ট সেঞ্চুরি। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সপ্তম।
সেঞ্চুরির প্রতিযোগিতায় মুমিনুল ছাড়িয়ে গেছেন তামিম ইকবালকে (৯টি)। টাইগার ওপেনারের চেয়ে ২০ টেস্ট কম খেলেও এ মিডলঅর্ডার ব্যাটসম্যান সেঞ্চুরির চূড়ায় উঠে গেলেন। বাংলাদেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ (৭টি) সেঞ্চুরি মুশফিকুর রহিমের।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মুমিনুলের সেঞ্চুরি ও লিটন দাসের ফিফটিতে (৬৯) সাড়ে তিনশ ছাড়িয়েছে টাইগারদের লিড।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২০৬ রান। পঞ্চম উইকেট জুটিও দেখেছে সেঞ্চুরির মুখ।
দিনের একমাত্র উইকেট মুশফিকুর রহিমের। মি. ডিপেন্ডেবল ১৮ রান করে রাকিম কর্নওয়ালের বলে এলবিডব্লিউ হয়েছেন। দ্বিতীয় ইনিংসে এ অফস্পিনারের এটি তৃতীয় শিকার।
৩ উইকেটে ৪৭ রানে তৃতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। ৩১ রান নিয়ে চতুর্থ দিনের সকালে ব্যাটিংয়ে নামা মুমিনুল লাঞ্চ বিরতির পর তিন অঙ্কে পৌঁছান ১৭৩ বল খেলে। তার ইনিংসে চারের মার ৯টি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






