চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুমিনুলের সেঞ্চুরিতে জয়ের হাতছানি পূর্বাঞ্চলের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৪ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বিসিএলের শেষ রাউন্ডে সিলেটে উত্তরাঞ্চলের বিপক্ষে মুমিনুল হকের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ২৪৪ রানের লিড নিয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা পূর্বাঞ্চল। উত্তরাঞ্চল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬৭ রানে ৩ উইকেট হারিয়েছে। ইনিংস ব্যবধানে জয়ের হাতছানি মুমিনুলদের সামনে। দ্বিতীয় দিন শেষে ৭ উইকেট হাতে রেখে উত্তরাঞ্চল পিছিয়ে ১৭৭ রানে।

আগের দিন খালেদ আহমেদ ও রেজাউর রহমান রাজার ৪ উইকেট শিকারের দিনে মাত্র ১০৮ রানেই গুটিয়ে গিয়েছিল উত্তরাঞ্চল। দুই উইকেটে ১২২ রান নিয়ে ‍শুরু করা দিনে ইমন ও মুমিনুল অপরাজিত ছিলেন। ৬৬ রান করা ইমনের সামনে ছিল সেঞ্চুরি করার সুযোগ।

তবে নার্ভাস নাইনটিজে ৯০ রানে থাকতেই ফিরে যান তিনি। অভিজ্ঞ মুমিনুল সুযোগ হাতছাড়া করেননি। তুলে নেন প্রথম শ্রেনির ক্রিকেটে নিজের ২৮তম শতক। ১৬৭ বলে ১১৭ রানের ইনিংসে ১১টি চার ও দুটি ছক্কা হাঁকান মুমিনুল।

৮৭ বলে ৫৬ রানের ইনিংস খেলেন দীপু। এরপর ইয়াসিরের ২৫ রানের ইনিংসে সাড়ে তিনশ পেরোয় পূর্বাঞ্চলের ইনিংস। নাহিদ রানা ৪টি ও হাসান মুরাদ ৩টি উইকেট নেন।

দ্বিতীয় ইনিংসে নেমেও সুবিধা করতে পারেনি উত্তরাঞ্চল। পঞ্চাশ পেরোতেই হারিয়েছে তিন উইকেট। টপ অর্ডার ব্যাটাররা। জয় ২৪, সাব্বির ১৮ ও আইচ শূন্য রানেই ফিরে গেলে ১৯ ওভারে ৬৭ রান তুলতেই তিন উইকেট হারিয়ে বসে দলটি। খালেদ ২টি ও আবু জায়েদ রাহি ১টি উইকেট পান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিসিএলমুমিনুল হকলিড স্পোর্টসসেঞ্চুরি
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT