চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থিতু হয়ে আউট একঝাঁক ব্যাটার, হতাশ সিডন্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫০ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

মুমিনুল হক ছাড়া কেউই খেলতে পারেননি বড় ইনিংস। একঝাঁক ব্যাটার থিতু হয়ে আশা জাগিয়েও নিরাশ করেছেন। মূল ব্যাটারদের নামের পাশে ১৫, ১৬, ২৪, ২৫, ২৬ রানের স্কোর হতাশায় পুড়িয়েছে জেমি সিডন্সকে।

মিরপুর টেস্টের প্রথম দিনের খেলা শেষে আক্ষেপের কথা অবলীলায় বললেন টাইগার ব্যাটিং কোচ, ‘এটা খুব হতাশার। আমরা কঠোর পরিশ্রম করি। আমরা সবসময় তাদের বলি থিতু হলে টিকে থাকতে হবে। এটা নিশ্চিত করতে হবে যে ভালো শুরু পেলে বড় স্কোর করা। চট্টগ্রামের মতোই হলো, তিন-চার ব্যাটার বিশ রানের গণ্ডি পেরিয়ে আউট। বাকিদের মধ্যে ১৫, ১৬ রানে আউট হওয়ার ঘটনাও আছে। মুমিনুল ছাড়া কেউই কাজটা দলের পক্ষে নিতে পারেনি।’

‘আমরা ম্যাচ জেতার মতো স্কোর করতে পারছি না। সেট হওয়ার পর তারা মানসিক বিপর্যয়ে পড়ছে। উইকেটে স্পিন ধরছিল তবে পেসাররা সুবিধা পাচ্ছিল না। সেখানে উমেশ যাদবের চার উইকেট পাওয়া হতাশার।’

শের-ই-বাংলা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাট করা বাংলাদেশ ১৪ রানে শেষ ৫ উইকেট হারিয়ে আড়াইশর আগেই অলআউট হয়। লড়াকু সংগ্রহের আশা জেগেছিল মুমিনুল হকের ব্যাটে। এ বাঁহাতি ব্যক্তিগত ৮৪ রানে আউট হন নবম ব্যাটার হিসেবে। পরের বলেই খালেদ আহমেদ মিড উইকেটে ক্যাচ তুলে দেন। ২২৭ রানে থেমে যায় বাংলাদেশের প্রথম ইনিংস।

জবাবে প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ১৯ রান। শুভমন গিল ১৪ ও লোকেম রাহুল ৩ রানে অপরাজিত আছেন। সফকারীরা ১০ উইকেট হাতে রেখে পিছিয়ে ২০৮ রানে।

বাংলাদেশের ষষ্ঠ উইকেট পড়ে ২১৩ রানে। শেষ ৫ উইকেটে যোগ হয় মাত্র ১৪ রান। ৭৩.৫ ওভার দীর্ঘ হয় বাংলাদেশের ইনিংস।

Reneta

উমেশ যাদব ও রভিচন্দ্রন অশ্বিন নেন চারটি করে উইকেট। ১২ বছর পর টেস্ট খেলার সুযোগ পাওয়া জয়দেব উনাদকাট নেন দুটি উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেমি সিডন্সবাংলাদেশ-ভারত টেস্ট সিরিজমিরপুর টেস্টমুমিনুল হকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT