চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৃজিত না আসলেও ঢাকায় আসছেন অঞ্জন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৬ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

জমে উঠেছে রেইনবো ফিল্ম সোসাইটি আয়োজিত অষ্টাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সভা, সেমিনার আর দেশ-বিদেশের চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক ও পরিবেশকদের মিলন মেলায় পরিণত হয়েছে উৎসবটি। বিশ্বের বিভিন্ন দেশের ছবির সঙ্গে বাংলা ভাষাভাষি নতুন ছবি দেখারও সুযোগ পান ঢাকার দর্শক। আর সেইসব দর্শকের জন্য আনন্দ সংবাদ জানালেন উৎসব আয়োজকরা।

ভাষাগত মিল থাকায় পাশের দেশ ভারতের অঙ্গরাজ্য কলকাতার বহু চলচ্চিত্র নির্মাতাই বাংলাদেশের দর্শকের কাছে বেশ জনপ্রিয়। এরমধ্যে সৃজিত মুখার্জী ও অঞ্জন দত্তের নাম এলে তো কথায় নেই!

বাংলাদেশের সবচেয়ে বড় এই চলচ্চিত্র উৎসবে এবার ঢাকার দর্শক দেখতে পারবেন সৃজিত ও অঞ্জন পরিচালিত তিনটি ছবি। সেইসঙ্গে থাকছে ‘ডিরেক্টর টকস’। তবে সৃজিত ভক্তদের জন্য কিছুটা মন খারাপের হলেও অঞ্জন ভক্তদের জন্য থাকছে সুখবর!

কারণ ঢাকা চলচ্চিত্র উৎসবে অঞ্জন দত্তের ‘ফাইনালি ভালোবাসা’ প্রদর্শনের আগেই ঢাকায় পৌঁছাবেন তিনি। ১৮ জানুয়ারি বিকাল ৫টায় জাতীয় যাদুঘরের মূল মিলনায়তনে ‘সিনেমা অব দ্য ওয়ার্ল্ড’ বিভাগে দেখানো হবে তার পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফাইনালি ভালোবাসা’। সিনেমা শুরুর আগে দর্শকের সঙ্গে আলোচনাতেও অংশ নিবেন তিনি। বুধবার এমনটাই জানালেন উৎসব কর্তৃপক্ষ।

বহুল প্রতীক্ষিত ছবি ‘দ্বিতীয় পুরুষ’-এর কাজ ব্যস্ত থাকায় ঢাকায় আসতে পারছেন না সৃজিত। তবে ‘সিনেমা অব দ্য ওয়ার্ল্ড’ বিভাগে এই উৎসবে দর্শক দেখতে পারবেন সৃজিত মুখার্জীর ‘ভিঞ্চি দা’ ও ‘শাহজাহান রিজেন্সি’।

এরমধ্যে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় যাদুঘরের মূল মিলনায়তনে দেখানো হবে ‘ভিঞ্চি দা’ এবং শাহবাগস্থ পাব্লিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে উৎসবের শেষ দিন (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় দেখানো হবে ‘শাহজাহান রিজেন্সি’।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অঞ্জনফাইনালি ভালোবাসাভিঞ্চি দালিড বিনোদনসৃজিত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ধনীরা বেশিদিন বাঁচে

পরবর্তী

সরস্বতী পূজার দিনে নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে আমরণ অনশন

পরবর্তী
নির্বাচন

সরস্বতী পূজার দিনে নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে আমরণ অনশন

মেসি-রোনালদোর দ্বৈরথ ‘চিরস্মরণীয়’ হয়ে থাকবে

সর্বশেষ

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT