বিনোদন

সমালোচনা কীভাবে সামলান মিথিলা?

বাংলাদেশি অভিনেত্রী মিথিলা রেডিও স্টুডিওতে সাক্ষাৎকার দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলা রেডিও স্টুডিওতে বসে সাক্ষাৎকার দিচ্ছেন, শান্ত ও পেশাদার পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পিএইচডি ডিগ্রি অর্জনের পর প্রথমবার ‘ডক্টর’ উপাধি নিয়ে টেলিভিশনের পর্দায় হাজির হচ্ছেন রাফিয়াত রশিদ মিথিলা। মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’–এর নবম পর্বে অতিথি হয়ে আসছেন তিনি।

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই বিশেষ পর্বে ড. মিথিলা খোলামেলা আড্ডায় বলেছেন, তাকে ঘিরে চলা সমালোচনা তিনি কীভাবে সামলান, ওপার বাংলার আলোচিত নির্মাতা সৃজিত মুখার্জীর সঙ্গে সংসার জীবন কেমন চলছে, সে বিষয়েও পরিষ্কার করেছেন নিজের অবস্থান।

মিথিলা সমালোচনা কীভাবে সামলান, তার উপায় দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ সবচেয়ে আলোচিত অংশে তিনি জানিয়েছেন, প্রাক্তন স্বামী ও কন্যা আইরার বাবা তাহসান খানের সঙ্গে সম্পর্ক কেমন।

এ প্রসঙ্গে মিথিলা বলেন, “রোজা আহমেদকে বিয়ের পর যেমন আমি তাহসানকে অভিনন্দন জানিয়েছি, সৃজিত মুখার্জিকে বিয়ে করার পর তাহসান-ও আমাকে অভিনন্দন জানিয়েছিলেন।”

এর আগে এ ধরনের ব্যক্তিগত মন্তব্য তিনি কখনো প্রকাশ্যে জানাননি বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’।

ড. মিথিলার এই পর্বটি প্রচার হবে শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ৯টায়, মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

ঢাকায় ভারী বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, জনদুর্ভোগ বাড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ মিথিলা বরাবরই মেধাবী একজন মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে প্রথম বিভাগ নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর করেন তিনি।

পরবর্তীতে দ্বিতীয়বারের মত স্নাতকোত্তর ডিগ্রি নেন ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে। ‘আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট’-এ সিজিপিএ ফোর এর মধ্যে ফোর পেয়ে ‘চ্যান্সেলর গোল্ড মেডেল’ অর্জন করেন। ২০১৪-২০১৬ শিক্ষাবর্ষে সব বিভাগের মধ্যে মিথিলাই সর্বোচ্চ সিজিপিএ পান।

১৭ বছর ধরে ব্র্যাক ইন্টারন্যাশনালে চাকরিও করছেন সফলতার সাথে। একাডেমিক ক্যারিয়ারে এত সাফল্যের পরও সামাজিক মাধ্যমে প্রায়ই নানা কারণে বুলিং হতে হয় মিথিলাকে, এসব বিষয়েও স্পষ্ট এই অনুষ্ঠানে কথা বলেছেন মিথিলা।

বিষয়:গান তাহসান মিথিলা সংগীত সিনেমা সৃজিত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…