বিনোদন

সুস্মিতার অ্যাবসের ছবি ভাইরাল

সুস্মিতা সেনের ইন্সটাগ্রাম পোস্ট

সুস্মিতা সেনের ইন্সটাগ্রাম পোস্ট

৪২ বছরে পা দেয়ার কয়েকদিন আগে নিজের অ্যাবসের ছবি দিয়ে আবারও আলোচনায় চলে এসেছেন সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। সম্প্রতি তাঁর নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা সেই ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ইন্টারনেট দুনিয়ায়।

এই মুহূর্তে শারজাহতে অবস্থান করা এই বলিউড তারকা জানান, ১৯ নভেম্বর জন্মদিনের আগেই তিনি কঠোর পরিশ্রমের মাধ্যমে তাঁর শরীরে সুগঠিত অ্যাবস তৈরি করতে চান, সেই অনুযায়ীই কাজ করছেন তিনি। কেউ যদি তাঁকে এটা করা অসম্ভবও বলে, সেগুলো আমলে নিচ্ছেন না সুস্মিতা। প্রতি বছর জন্মদিনে নিজেকে বিশেষ ভাবে তৈরি করেন তিনি। নিজের শরীর ও ফিটনেস নিয়ে বরাবরই সচেতন সুস্মিতা। নিজের শরীর তাঁর নিয়মেই চলবে, কে কী বলল তাতে কিছু আসে যায় না সুস্মিতার।

গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন কাজে দেশ-বিদেশ ঘুরে বেড়াচ্ছেন সুস্মিতা। কুয়েত, অস্ট্রেলিয়া, লন্ডন হয়ে এখন আছেন শারজাহতে। সাধারণত তাঁর সব ভ্রমণে দুই কন্যা সাথে থাকলেও এবারের ব্যস্ত শিডিউলের ভ্রমণে তারা আর সঙ্গী হতে পারেন নি মায়ের।  (এনডিটিভি)

বিষয়:সুস্মিতা সেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…