চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউড তারকাদের দুর্গোৎসব!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪০ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০২৪
বিনোদন
A A
বাংলাদেশের বিভিন্ন পরিবারের দুর্গোৎসব উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

শুরু হয়ে গেছে শারদীয় দুর্গোৎসব। দুর্গাপূজা বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান হলেও বর্তমানে বলিউডে জমজমাটভাবে পালন করা হয় এই উৎসব।

মুম্বাইয়ের মায়ানগরীতে মুখার্জী বাড়ির দুর্গাপূজা বেশ জনপ্রিয়। সেখানেই গত বুধবার দেবী দুর্গাকে দেখতে হাজির ছিলেন রানি মুখার্জী ও কাজল। ষষ্ঠীর মণ্ডপেই দুই তারকার খোশ গল্পে আড্ডায় জমে ওঠার মুহূর্ত এখন আলোচনায়।

বছরে পূজার এই চার দিন বলিউড তারকার খোলস ছেড়ে বাঙালিয়ানা উপভোগ করেন তারা। নিজের হাতে খাবারও খান সেখানে। পরিচালক অয়ন মুখার্জীর বাবা দেব মুখার্জীর তত্ত্বাবধানে কয়েক বছর ধরে সেই বাড়িতে পূজা হচ্ছে। সম্পর্কে রানি-কাজলদের কাকা হন দেব।

প্রতিবার জুহুর স্বনামধন্য ‘টিউলিপ স্টার হোটেল’-এ আয়োজন করা হয় এই পূজার। এবার সেখানকারই এসএনডিটি উইমেন ইউনিভার্সিটিতে রানি-কাজলদের পূজার আয়োজন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় সাবেকি সাজে দেবীর বোধনে ব্যস্ত দেখা যায় রানি এবং কাজলকে।

এদিন রানিকে দেখা গেল শাঁখা-পলা পরে নীল রঙের সুন্দর চওড়া পাড়ের সিল্ক শাড়িতে। এবং কালের পরনে ছিল কমলা রঙের সুন্দর অরগাঞ্জা শাড়ি। গায়ে আঁচল দিয়েই ক্যামেরার সামনে পোজ দিলেন দুই বোন। ঠিক যেন ‘খাস বাঙালি’।

এছাড়াও প্রতি বছর প্রতিমা দর্শনে আসেন বলিউডের বড় বড় তারকারা। তাদের মধ্যে জয়া বচ্চন অন্যতম। একসময় সপরিবার আসতেন তারা। তবে গত বছর থেকে পরিবারে ফাটলের যে গুঞ্জন ছড়িয়ে পড়ছে, সেই আবহেই হয়তো একা এলেন জয়া। সেখানে প্রতি বছর কাজলের সঙ্গে পোজ দিতে দেখা যায় জয়াকে।

Reneta

সপ্তমীর সকালে দুই দাপুটে বঙ্গকন্যার সাক্ষাৎ। দেখামাত্রই একে অপরকে জড়িয়ে চুম্বন করেন। জয়ার এমন আদুরে চুম্বনে আপ্লুত কাজলও। সপ্তমীর সকালে অর্গ্যানজা শাড়িতে সেজেছিলেন কাজল। জয়ার পরনে হলুদ সিল্কের শাড়ি। দেখা হওয়া মাত্রই খোশগল্প শুরু করে দেন তারা।

এদিকে দুর্গাপুজা উপলক্ষে মুম্বাইয়ের একটি প্যান্ডেলে বৃহস্পতিবার সন্ধ্যায় দেখা গেছে সুস্মিতা সেনকে। সঙ্গে ছিলেন প্রেমিক রোহমান শল ও মেয়ে আলিশা সেন। এদিন দুর্গাপুজা প্যান্ডেলে একটি প্রিন্টেড গ্রিন টপ পরে মূর্তির সামনে হাঁটু গেড়ে বসে প্রণাম করেন সুস্মিতা।

প্রতিবার নিয়ম করে বন্ধু অয়ন মুখার্জির বাড়িতে দুর্গাপূজায় ঢুঁ মারেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর। বেশ কয়েকবার আলিয়া ভাটকেও সাথে নিয়ে এসেছিলেন। তবে এবার  দুর্গোৎসব যা কিনা সকলের কাছে রানি-কাজলদের বাড়ির দুর্গাপূজা বলেই পরিচিত, সেখানে একাই দেখা গেল রণবীরকে। –ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অয়ন মুখার্জিকাজলজয়া বচ্চনদুর্গোৎসবদূর্গাপূজাবলিউড তারকারণবীর কাপুররানী মুখার্জিসুস্মিতা সেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘৯ বার তদন্তের পরও কেন ছাড়পত্র?’ পরিবেশ মন্ত্রণালয়ের কাছে শাহনাজ মুন্নীর প্রশ্ন

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশি পর্যটকদের কর ফেরত কার্যক্রমে চীনের শীর্ষে সাংহাই

আগস্ট ৪, ২০২৬

সারাদেশে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

আগস্ট ৪, ২০২৬

৩ ধরনের পুলিশিংয়ের ওপর জোর খুলনা রেঞ্জ ডিআইজির

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

৫ আগস্ট ঘিরে রাজধানীতে ডিএমপির বিশেষ নিরাপত্তা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT