চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের অধিনে চাকরি করতেন সুস্মিতা?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৪ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০২৫
বিনোদন
A A

মিস ইউনিভার্স খেতাবজয়ী বলিউডের তারকা অভিনেত্রী সুস্মিতা সেন! সম্প্রতি তিনি শেয়ার করেছেন ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত মিস ইন্ডিয়া ইউনিভার্স ফ্র্যাঞ্চাইজি পরিচালনার অভিজ্ঞতা, যখন সংস্থাটির মালিক ছিলেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের ওয়েব সিরিজ ‘আর্য’-এর প্রচারণার সময় এক সাক্ষাৎকারে সুস্মিতা জানান, হঠাৎ করেই ‘মিস ইউনিভার্স’ সংস্থার কাছ থেকে ফ্র্যাঞ্চাইজি নেওয়ার প্রস্তাব পেয়েছিলেন তিনি, যা ছিল তার জন্য স্বপ্নের মতো।

সুস্মিতা বলেন,“আমি যখন ফ্র্যাঞ্চাইজি নিই, তখন একটি বেশ কঠিন চুক্তি সই করেছিলাম, এবং তখন এর মালিক ছিলেন ডোনাল্ড ট্রাম্প। যা কাজটিকে সহজ বা আনন্দদায়ক করে তোলেনি।”

তবে তিনি পরিষ্কার করেন যে ট্রাম্প তার সরাসরি বস ছিলেন না, “সৌভাগ্যক্রমে, তখন আমার বস ছিলেন প্যারামাউন্ট কমিউনিকেশনস এবং ম্যাডিসন স্কয়ার গার্ডেন, কারণ তারা মিস ইউনিভার্সের মালিক ছিল যখন আমি এক বছরের জন্য এর কর্মী ছিলাম। আমি শুধু ট্রাম্পের ফ্র্যাঞ্চাইজি মালিক ছিলাম।”

ফ্র্যাঞ্চাইজির সূত্রে ট্রাম্পের সাথে সাক্ষাৎ হলেও সুস্মিতা আর বিস্তারিত কিছু বলতে চাননি, “বিষয়টা হলো, আসলে এর কোনো গুরুত্ব নেই।”

ট্রাম্প তার উপর কোনো বিশেষ প্রভাব ফেলেছেন কি না, সে প্রসঙ্গে তিনি বলেন,“কিছু মানুষ আছেন যারা কেবল তাদের ব্যক্তিত্বের জন্যই প্রভাব ফেলেন, সেটা তাদের অর্জন বা ক্ষমতার জন্য নয়। কিন্তু ট্রাম্প তাদের মধ্যে একজন নন।”

Reneta

ডোনাল্ড ট্রাম্প ১৯৯৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত মিস ইউনিভার্স সংস্থার মালিক ছিলেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে (২০১৭–২০২১) দায়িত্ব পালন করেন। ২০২০ সালের নির্বাচনে হেরে গেলেও ২০২৪ সালে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করে ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে জানুয়ারি ২০২৫ সালে নতুন মেয়াদ শুরু করেন।

সুস্মিতা সেন ১৯৯৪ সালে ইতিহাস গড়ে প্রথম ভারতীয় নারী হিসেবে মিস ইউনিভার্স জেতেন। এরপর তিনি বলিউডে অভিনয় ও মডেলিংয়ে সাফল্য পান। –নিউজ এইটিন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রাম্পডোনাল্ড ট্রাম্পমিস ইউনিভার্সসিনমোসুস্মিতা সেন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘হালান্ড বিরোধী পরিকল্পনা’ নিচ্ছেন না আনচেলত্তি

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবিদিত: রাষ্ট্রপতি

জুলাই ৫, ২০২৬

মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ধাক্কা খেলো ‘আলফা’

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা জটিলতা: মালয়েশিয়ার বিমানে বোর্ডিং পাস নিয়েও ওঠেননি ৭৬ যাত্রী

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউএন-কপস সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT