চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুস্থ হতে তিন সপ্তাহ লাগবে সালাহর?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৪ অপরাহ্ণ ২৭, মে ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

কাঁধে গুরুতর চোট থাকার পরও বিশ্বকাপে খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী মোহামেদ সালাহ। নিজের টুইটার পাতায় লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড লিখেছেন, আমি বিশ্বকাপে খেলতে আত্মবিশ্বাসী। অন্যদিকে মিশরের জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক মারওয়ান আহমেদ টুইটারে লিখেছেন, তিন সপ্তাহের সময় লাগবে সালাহর চোট সারতে। তবে তিনি বিশ্বকাপের জন্য ফিট থাকবেন।

শনিবার রাতে কিয়েভে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের অধিনায়ক সার্জিও রামোসের করা এক ট্যাকলে আছড়ে পড়ে কাঁধে চোট পান সালাহ। পরে এক্সরে রিপোর্টে ধরা পড়ে, কাঁধের জোড়ার লিগামেন্টে মোচড় লেগেছে তার। শঙ্কা জাগে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ারই।

কিন্তু নিজেকে বিশ্বকাপের বাইরে দেখছেন না সালাহ। রোববার রাতে টুইটে জানিয়েছেন, ভক্ত-সমর্থকদের ভালোবাসায় সমস্ত প্রতিকূলতা কাঁটিয়ে ঠিকই বিশ্বকাপে থাকবেন তিনি। খেলবেন উরুগুয়ের বিপক্ষে ১৫ জুন মিশরের প্রথম ম্যাচেও।

‘গতরাত ছিল খুব কঠিন এক রাত। কিন্তু আমি একজন যোদ্ধা। প্রতিকূলতা আছে ঠিকই, তবে আমি রাশিয়ায় যেতে আত্মবিশ্বাসী। চাই সবাইকে গর্বিত করতে। আপনাদের, সমর্থকদের ভালোবাসাই আমার শক্তি।’

সালাহ যে বিশ্বকাপে খেলবেন সে বিষয়ে সুখবর দিচ্ছেন মিশরের জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক মারওয়ান আহমেদও। তিনি নিজের টুইটারে লিখেছেন, ‘সালাহকে বিশ্বকাপের জন্য ফিট ঘোষণা করা হয়েছে। তিন সপ্তাহের সময় লাগবে তার চোট সারতে।’ ঘোষণাটি যদিও মিশরীয় ফুটবল ফেডারেশনের থেকে আসেনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোহামেদ সালাহরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খামেনির দাফনের আনুষ্ঠানিকতা শুরু, অংশ নিচ্ছেন শতাধিক দেশের প্রতিনিধিদল

জুলাই ৩, ২০২৬

ফিফা আর্জেন্টিনাকে সুবিধা দেয়— শুনে যা বললেন স্কালোনি

জুলাই ৩, ২০২৬

৩৬ শতাংশ শিক্ষার্থী কেন এইচএসসি পরীক্ষা দিচ্ছেন না?

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বেগম রোকেয়া পদক-২০২৬, আবেদন চলবে ৩১ জুলাই পর্যন্ত

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার ফুয়াদের মন্তব্য ইতিহাসবিরোধী ও কুরুচিপূর্ণ: মাহমুদ হাসান রিপন

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT