বিনোদন

সুশান্তের বায়োপিকে স্বজনপোষণের মূল হোতা রানা

‘সুইসাইড অর মার্ডার, আ স্টার ওয়াজ লস্ট’ সিনেমাটি হইচই ফেলে দিয়েছে। ধারণা করা হচ্ছে সিনেমাটি সুশান্ত সিং রাজপুতের জীবন নিয়ে তৈরি করা হচ্ছে...

চ্যানেল আই অনলাইন: সুইসাইড অ্যান্ড মার্ডার সিনেমার পোস্টার ও অভিনেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা হাসান মাহমুদ সিনেমার পোস্টার দেখছেন, সুইসাইড অ্যান্ড মার্ডার সিনেমার প্রচার।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘সুইসাইড অর মার্ডার, আ স্টার ওয়াজ লস্ট’ সিনেমাটি হইচই ফেলে দিয়েছে। ধারণা করা হচ্ছে সিনেমাটি সুশান্ত সিং রাজপুতের জীবন নিয়ে তৈরি করা হচ্ছে। এই ছবিতে সুশান্তের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে টিকটক তারকা শচীন তিওয়ারিকে। আর স্বজনপোষণের মূল হোতার চরিত্রে দেখা যাবে মডেল রানাকে।

সুশান্তের মৃত্যুর কয়েকদিন পরেই ‘সুইসাইড অর মার্ডার, আ স্টার ওয়াজ লস্ট’ সিনেমাটির ঘোষণা দেয়া হয়। বিজয় শেখর গুপ্তের প্রযোজনায় ছবিটি পরিচালনা করবেন শমীক মৌলিক। সম্প্রতি সিনেমায় শচীন তিওয়ারির প্রথম লুক প্রকাশ করা হয়।

এই ছবিতে বলিউডের স্বজনপোষণের মূল হোতার চরিত্রে কাকে নেয়া হবে সেই প্রসঙ্গে নির্মাতারা আগে কিছু জানাননি। অবশেষে সোমবার ‘নেপোকিং’ চরিত্রে প্রকাশ করা হয় ভারতীয় মডেল রানার ছবি। ছবির খল চরিত্র এটি। ক্যাপশনে লেখা হয়েছে, “তিনি একজন বড়ো প্রযোজক। কিন্তু শুধু তারকাদের সন্তানদেরকেই সিনেমায় সুযোগ দেন। পরিচিত হন রানার সঙ্গে, সুইসাইড অর মার্ডার, আ স্টার ওয়াজ লস্ট’ ছবির ‘নেপোকিং’ হিসেবে।”

নির্মাতা শমীক মৌলিক অবশ্য বলেছেন, ‘সুইসাইড অর মার্ডার, আ স্টার ওয়াজ লস্ট’ সিনেমাটি সুশান্তের বায়োপিক নয়। এই ছবিতে দেখানো হবে ছোট শহরের এক ছেলে কীভাবে বলিউডে নিজের জায়গা গড়ে নিলেন। এরপর স্বজনপোষণের শিকার হয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন।

ছবির শুটিং শুরু হওয়ার কথা সেপ্টেম্বরে। নির্মাতারা আশা করছেন, বড়দিনে ছবিটি মুক্তি দিতে পারবেন তারা। -কইমই

বিষয়:বলিউড বায়োপিক সুশান্ত স্বজনপোষণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…