বিনোদন

সুশান্তের নামে রাস্তা

সুশান্তের নামে রাস্তা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত জনতা. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় অভিনেতা সুশান্তের নামে রাস্তা উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রয়াত হওয়ার এক মাস পূর্ণ হচ্ছে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। তারপরেও যেন তাকে ভুলতে পারছেন না তার ভক্ত অনুরাগীরা। বার বার আঁকড়ে ধরছেন তার স্মৃতি! আর তাই তো এবার সুশান্তের স্মরণে তার নামে রাস্তার নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে বিহার প্রশাসন।

বিহারের পূর্ণিয়ার স্থানীয় নাগরিকরা মনে করছেন এটি সবচেয়ে ভালো উপায় হবে সুশান্তকে শ্রদ্ধা জানানোর। তবে শুধু রাস্তা নয়, দুই রাস্তার সংযোগস্থলে একটি মোড়ের নামকরণও করা হয়েছে এই অভিনেতার নামে।

সুশান্তের জন্মস্থান বর্তমানে বিহারের পাটনাতে হলেও, তার আদি বাড়ি বিহারের পূর্ণিয়া জেলাতেই। তাইতো সেখানকার একটি রাস্তার নামকরণ করা হয়েছে সুশান্ত সিং রাজপুত সড়ক। আর পূর্ণিয়ার ফোর্ড কোম্পানি চকের নাম হয়েছে সুশান্ত সিং রাজপুত চক।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, সুশান্ত সিং রাজপুত চক লেখা ফলকের সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন অভিনেতার অসংখ্য ভক্ত।

ভক্তদের এই উচ্ছ্বাস-উদ্দীপনা স্পষ্টই বুঝিয়ে দিয়েছে যে সশরীরে বেঁচে না থাকলেও আজীবন ভক্তদের মনে জায়গা নিয়ে থাকবেন প্রয়াত এই অভিনেতা।

১৪ জুন রহস্যজনকভাবে মৃত্যু হয় বলিউডের তারকা অভিনেতা সুশান্ত সিং রাজপুতের।

বিষয়:বিহার সুশান্ত সিং রাজপুত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…