অন্যান্য

সুযোগ বঞ্চিত শিশুদের ফিরিয়ে আনতে দরকার সামাজিক সচেতনতা

সুযোগ বঞ্চিত শিশুদের ফিরিয়ে আনতে দরকার সামাজিক সচেতনতা

রাজধানির পুরান ঢাকার নিম্ন আয়ের শ্রমজীবি মানুষের সন্তানদেরই একজন আবু বকর সিদ্দীকি। বাবা-মাকে হারিয়ে ১১ বছরের বয়সেই থেমে গেছে আবু বকরের শিক্ষা জীবন। শিক্ষা বঞ্চিত আবু বকরের মতো এমন অসংখ্য শিশু কিশোর সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে বেড়ে উঠছে।

চ্যানেল আই’র শিক্ষা সংবাদ প্রচারে আগ্রহী হয়ে স্থানীয় একজন এগিয়ে আসেন আবু বকর সিদ্দীকির পাশে। ব্যক্তি বা সমাজের বিশেষ দৃষ্টিই পারে, শিক্ষার সুযোগ বঞ্চিত এমন আবু বকরদের শিক্ষা জীবন ফিরিয়ে দিতে। তাই সরকারি-বেসরকারি নানা উদ্যোগের পরও শিক্ষার সুযোগ বঞ্চিত শিশু-কিশোরদের শিক্ষা জীবনে ফিরিয়ে আনতে সামাজিক সচেতনতার পাশাপাশি প্রয়োজন বিশেষ উদ্যোগ। তা না হলে ভবিষ্যত প্রজন্মের একটি বড় অংশই অশিক্ষিত থেকে যাবে।

বিষয়:সুবিধা বঞ্চিত শিশু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…