ডিজিটাল শর্ট

সুবিধা বঞ্চিত শিশুদের জন্য ঈদ উৎসব

সুবিধা বঞ্চিত শিশুদের জন্য ঈদ উৎসবের আনন্দময় ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ উৎসবে সুবিধা বঞ্চিত শিশুদের হাসি ও খুশির মুহূর্তের ছবি, যেখানে তারা উপহার ও খাবার পেয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

সুবিধা বঞ্চিত শিশুদের জন্য ঈদ উৎসবের আয়োজন করেছে পুষ্পকলি স্কুল। উৎসবে পুষ্পকলি স্কুলের শিশুদের মাঝে ঈদের পোশাক ও ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। গত প্রায় ১১ বছর ধরে রাজধানীর দুঃস্থ-সুবিধাবঞ্চিত অসংখ্য পথশিশুর শিক্ষাসহ নানা সেবা দিয়ে যাচ্ছে ‘পুষ্পকলি স্কুল’। মিরপুরের ১২ নম্বর সেকশনের কালশি এলাকায় অবস্থিত অবৈতনিক এ স্কুলটি পরিচালনা করছে অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘সম্ভাবনা’। এবছর রমজানে সম্ভাবনা নিয়মিত দাতাদের সহায়তায় ত্রিশ হাজার প্যকেট ইফতার ও সেহরি বিতরণ করবে এবং ঈদ উপলক্ষে প্রায় ৩৫০ জন শিশুকে ঈদের পোশাক এবং ৩০০টি পরিবারকে ঈদের খাবার সহ ঈদের ৫ দিনের খাদ্য সহায়তা প্রদান করবে।

বিষয়:ঈদ উৎসব পুষ্পকলি স্কুল সুবিধা বঞ্চিত শিশু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…