চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুযোগের অপেক্ষায় ‘ফিট’ রুবেল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৯ অপরাহ্ণ ২৪, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

আগের দুটি বিশ্বকাপে খেলেছেন। ২০১১ ও ২০১৫ মিলে ১২ ম্যাচে তার নামের পাশে ১৩ উইকেট। দলে নিজের জায়গা আগে পাকাই ছিল, কিন্তু এখন একাদশে থাকার নিশ্চয়তা কম রুবেল হোসেনের। তবে বিশ্বকাপ ও বিশ্বকাপের আগে ওয়ার্ম-আপ ম্যাচে সুযোগের অপেক্ষায় তিনি। সেরা একাদশে জায়গা পেলে নিজের সেরাটা দেবেন বলেও জানিয়েছেন ডানহাতি টাইগার পেসার।

বিশ্বকাপের মূলমঞ্চে নামার আগে রোববার পাকিস্তানের বিপক্ষে ওয়ার্ম-আপ ম্যাচ আছে বাংলাদেশের। কার্ডিফের সেই ম্যাচের আগে রুবেল কথা বলেছেন সম্প্রতি শেষ হওয়া আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের উইকেট নিয়েও। জানালেন এখন পুরো ফিট তিনি।

‘এখন আমি সম্পূর্ণ ফিট। গত চার-পাঁচটা সেশন আমি বোলিং করেছি।’

দলের প্রথম একদাশে এখন প্রতিযোগিতা তুমুল। সেখানে জায়গা করে নিতে কতটা আত্মবিশ্বাসী? রুবেলের উত্তর, ‘অবশ্যই কঠিন। তবে আমাকে যদি খেলার সুযোগ দেয় এবং আমি যদি দলে থাকি, তাহলে নিজের সেরাটা দেয়ার চেষ্টা করব। চেষ্টা করব বেস্ট ক্রিকেট খেলার। আসলে আমি সুযোগের অপেক্ষায়।’

নিজের ফিটনেসের সঙ্গে রুবেল কথা বলেন সাকিব আল হাসানকে নিয়েও, ‘সাকিব ভাই এখন ভালোই আছেন। বোলিং-ব্যাটিং করছেন। সবশেষ তার মুখ থেকেই শুনেছি তিনি ভালো আছেন। আমাদের দলে এখন কারোই তেমন ইনজুরি নেই।’

ইংল্যান্ড-আয়ারল্যান্ডের উইকেট নিয়ে রুবেল বলেন, ‘দুটি জায়গাতে উইকেট প্রায় একইরকম। তবে আয়ারল্যান্ডে ঠাণ্ডা একটু বেশি ছিল। মনে হয়, এখানে (ইংল্যান্ডে) রান একটু বেশি হবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিশ্বকাপ-২০১৯রুবেল হোসেনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রিয়ালকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বার্সেলোনা

মে ১১, ২০২৬

ব্যাটারদের মনে ‘দ্বিধা’ তৈরি করে উইকেট তুলেছে বাংলাদেশ

মে ১০, ২০২৬

‘হাত মিলিয়েছে’ বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ড

মে ১০, ২০২৬

খবর পড়ে অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মে ১০, ২০২৬

সব মানুষের ব্যাংক হিসেবে ভূমিকা রাখতে চায় শাহজালাল ইসলামী ব্যাংক

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT