চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুবেলকে বিসিবির সম্মাননা, বিদায়বেলায় পরিবার-কোচকে স্মরণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৭ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

গত ১৫ এপ্রিল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন রুবেল হোসেন। তারকা পেসারকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা জানাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে শুরুর আগে তার হাতে সম্মাননা স্মারক তুলে দিয়েছে বিসিবি।

ম্যাচ শুরুর আগে রুবেলের হাতে ক্রেস্ট তুলে দেন অ্যাডহক কমিটির সদস্য রফিকুল ইসলাম বাবু, তিন ফরম্যাটের জার্সির স্মারক তুলে দেন ফাহিম সিনহা। এসময় উপস্থিত ছিলেন অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল এবং বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন।

বিদায়বেলায় বিসিবি ও সভাপতি তামিম ইকবালকে ধন্যবাদ জানিয়েছেন রুবেল। বলেছেন, ‘অবসর নেয়ার পর বিসিবি সভাপতি তামিম ইকবাল ভাই আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। বলেছিলেন- আমরা তোকে সম্মানিত করতে চাই। এই বিষয়টা গর্বের এবং আনন্দের ছিল। আমাকে যেভাবে সম্মানিত করল, এজন্য বিসিবি এবং তামিম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি।’

ট্যালেন্ট হাট থেকে জাতীয় দলে উঠে এসেছিলেন রুবেল। সেখান থেকে বেছে এনেছিলেন কোচ সরোয়ার ইমরান। বিদায়বেলায় কোচের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রুবেল। কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পরিবারের প্রতিও।

‘একজন মানুষের কথা না বললেই নয়, যিনি আমাকে পেসার হান্ট থেকে তুলে নিয়েছেন, তিনি সারোয়ার ইমরান স্যার। আমি স্যারের প্রতি কৃতজ্ঞ। তার সুস্থতা কামনা করছি। আমি গ্রাউন্ডসম্যান থেকে শুরু করে সবার প্রতি কৃতজ্ঞ। আমার বাবা-মা উৎসাহ দিয়েছিলেন। তাদের খুব মিস করছি। খারাপ সময়ে যারা আমার পাশে ছিলেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

রুবেলকে সম্মাননা তুলে দেয়ার পর খেলোয়াড়দের পক্ষ থেকে কথা বলেন পেসার তাসকিন আহমেদ। ২০১৫ বিশ্বকাপে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে পরপর দুই বলে দুই উইকেট নিয়ে রুবেলের জেতানো সেই ম্যাচের কথা স্মরণ করেন তিনি।

Reneta

​দীর্ঘদিন জাতীয় দলের রাডারের বাইরে থাকার পর সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন রুবেল। মাঠ থেকে বিদায় নেয়ার সুযোগ না পাওয়ায় বিসিবি এই বিশেষ উদ্যোগ নিয়েছে।

রুবেলের অবসর ঘোষণার পর বিসিবি সভাপতি তামিম ইকবাল সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভকামনা জানিয়েছিলেন। বোর্ডের পক্ষ থেকে মাঠেও তাকে বিদায়ী সংবর্ধনা দিয়ে মুহূর্তটি স্মরণীয় করে রাখার পরিকল্পনা বাস্তবায়ন করা হল।

২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা রুবেল দেশের হয়ে ওয়ানডেতে ১২৯টি, টেস্টে ৩৬টি এবং টি-টুয়েন্টিতে ২৮টি উইকেট শিকার করেছেন। টেস্ট-ওয়ানডে ফরম্যাটে তার একটি করে ইনিংসে পাঁচ উইকেট নেয়ার কীর্তি রয়েছে। ২০২১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষবার দেশের জার্সিতে নামা পেসার ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাওয়ার কথা বলেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দ্বিতীয় ওয়ানডেনিউজিল্যান্ডবাংলাদেশরুবেল হোসেন
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT