ক্রিকেট

স্বাধীন দেশে কন্যার বাবা হলাম, ক্রিকেটার রুবেল হোসেনের পোস্ট

ক্রিকেটার রুবেল হোসেন নতুন সন্তানের সঙ্গে খুশি. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটার রুবেল হোসেন তার নবজাতক সন্তানকে দেখছেন, পাশে তার ছেলে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কন্যা সন্তানের বাবা হয়েছেন ক্রিকেটার রুবেল হোসেন। সোমবার বিকেলে ফেসবুক পোস্টে টাইগার পেসার দেন সুখবর। লিখেছেন, আলহামদুলিল্লাহ, আজ এই স্বাধীন দেশে কন্যা সন্তানের বাবা হলাম।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে নবজাতকের সঙ্গে ছবি পোস্ট করেন রুবেল। ছবিতে পুত্র সন্তান আয়ান হোসেনকেও দেখা যায়।

২০১৫ বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করে এসে ইশরাত জাহান দোলাকে বিয়ে করেন রুবেল। ২০১৯ সালে তাদের কোলজুড়ে আসে পুত্রসন্তান। ছেলের বয়স ৫ বছর।

বাংলাদেশের হয়ে ২৭টি টেস্ট খেলা ৩৪ বর্ষী পেসার রুবেল হোসেন লাল বলের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। সাদা বলের ক্রিকেটেও অনেকদিন দলের বাইরে বাগেরহাট এক্সপ্রেস। জাতীয় দলের রঙিন পোশাকে সবশেষ খেলেছেন ২০২১ সালে।

বিষয়:৫ আগস্ট রুবেল হোসেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…