বিনোদন

সুবর্ণা-ফারিনের ‘ভোরের ট্রেন’

বুধবার দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ে বিশেষ টেলিছবি ‘ভোরের ট্রেন’

দুজন নারী হাসিমুখে একে অপরের সাথে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই নারী একে অপরের সাথে হাসিমুখে কথা বলছেন, প্রকৃতি ও সবুজের মাঝে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নদীর ধারে একটা মফস্বল শহর। বৃদ্ধা মাকে নিয়ে তিন ভাইয়ের যৌথ পরিবার। তিন ভাইয়ের স্ত্রী ছেলেমেয়ে নিয়ে আটজন এবং দুজন কাজের সহকারি। বড় ভাই আমজাদ সাহেব বাড়ির প্রধান। বাড়ির সবাই তাকে ভয় পায়। ছোট ভাই আদনান দু’বছর হয় বিয়ে করেছে, তার স্ত্রী রূপা কনসিভ করেছে। আর এই পরিবারের মেজো ভাই আলতাফ বছর পাঁচ আগে হঠাৎ করে মারা যান। আলতাফের স্ত্রী শাহানা এবং মেয়ে জয়া এ বাড়িতেই থাকেন। গল্পটা মূলত তাদের নিয়েই।

জয়া এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। পরীক্ষা যেদিন শেষ হয় তার পরদিনই কোনো এক পাত্রপক্ষ জয়াকে দেখতে আসে। জয়া বাধ্য হয়ে সেজেগুজে পাত্রপক্ষের সামনে গিয়ে বসে। আমজাদ সাহেবের কথার উপর এ বাড়ির কেউ কথা বলে না। জয়া তার মার কাছে কান্নাকাটি করে। শাহানা তার ভাসুরকে ভয়ে ভয়ে বলে, এখন বিয়ে কি দরকার? আমজাদ সাহেব ধমক দেন। আমজাদ সাহেব বলেন পাত্র পছন্দ না হলে বলো আমি আরো পাত্র সন্ধান করব। কিন্তু এ বাড়ির মেয়েদের এই বয়সেই বিয়ে হবে।

এরপর ঘটনা মোড় নেয় অন্যদিকে। শেষ পর্যন্ত কি জয়া বিয়ে করেন, নাকি প্রতিবাদ করেন পারিবারিক এমন প্রথার? জানতে হলে দেখতে হবে চ্যানেল আইয়ের বুধবারের টেলিছবি ‘ভোরের ট্রেন’।

মাসুম শাহরিয়ারের রচনায় এ টেলিফিল্মে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, তাসনিয়া ফারিন, খায়রুল আলম সবুজ, নাফিসা চৌধুরী নাফা, মহসিন আলম, রিনা রহমান, আহসান হাবিব নাসিম প্রমুখ। এটি পরিচালনা করেছেন সাইদুর রহমান রাসেল। দেখানো হবে বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৫ মিনিটে।

বিষয়:আহসান হাবিব নাসিম খায়রুল আলম সবুজ চ্যানেল আই তাসনিয়া ফারিন সুবর্ণা মুস্তাফা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…