বিনোদন

সুপ্তির কণ্ঠে এবার ফোক গান

সুপ্তির কণ্ঠে এবার ফোক গান

‘স্বাধীনতা’, ও ‘আমি আমার গল্প’ নামের গান দুটি দিয়ে বেশ আলোচনায় আসেন ‘মন যদি’ খ্যাত শিশু শিল্পী সুপ্তি। তবে এবার তার কণ্ঠে শোনা যাবে ফোক ধারার গান।

গানটির শিরোনাম ‘তুমি ছাড়া কেহ নাই’। গানটি কবি রোকসানা মজুমদার সুখীর একটি গীতি কবিতা অবলম্বনে করা হয়েছে। সুর দিয়েছেন নাজির মাহামুদ এবং সংগীতে মুসফিক লিটু। গানের মিউজিক ভিডিও পরিচালনা করেছেন নির্জন আহমেদ।

গান প্রসঙ্গে নাজির মাহমুদ বলেন, সুপ্তির এই গানটি সবার ভালো লাগবে। আজকের এই খুদে সুপ্তি আগামী দিনে একজন বড় মাপের শিল্পী হবে। সংগীতাঙ্গন একজন দারুণ প্রতিভাবান শিল্পী পাবে বলে আমি মনে করি।

ফোক ঘরানার গানটি নিয়ে আশাবাদী সুপ্তি নিজেও। তিনি বলেন, এই গানটির কখা ও সুর অন্য রকম। প্রথমবারের মত ফোক ধারার গান করেছি। আমি ক্তৃজ্ঞতা জানাই সুখী ম্যামকে এবং শ্রদ্ধেয় নাজির মাহামুদকে এমন সুন্দর একটি গান আমাকে গাইবার সুযোগ দেয়ার জন্যে।

আগামী ৭ সেপ্টেম্বর গানটির মিউজিক ভিডিও সুপ্তি মিউজিকের অফিসিয়াল চ্যানেল সুপ্তি মিউজিক স্টেশন থেকে গানটি মুক্তি পাবে।

বিষয়:ফোক গান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…