বিনোদন

‘সুপারস্টার ভাব কিংবা নিষিদ্ধ কোনটাই ঠিক নয়’

‘সুপারস্টার ভাব কিংবা নিষিদ্ধ কোনটাই ঠিক নয়’

সৈয়দ হাসান ইমাম

শাকিব খানকে নিয়ে চলমান বিতর্কে সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম বলেছেন, উকিল নোটিশ কিংবা নিষিদ্ধ করার আগে দুই পক্ষেরই একটু নমনীয় হওয়া দরকার ছিল।

‘আমি সুপারস্টার এই ভাব নেয়া যেমন শাকিবের উচিৎ হয়নি তেমনি আবার এমন একজন শীর্ষ নায়ককে সব সংগঠন মিলে নিষিদ্ধ করে দেয়াও ঠিক হয়নি,’ বলে মনে করেন তিনি।

চলচ্চিত্রের ১৩টি সংগঠন মিলে শাকিবকে নিষিদ্ধ করা প্রসঙ্গে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন: আমার মনে হয় অতোটা কঠোর না হলেও হতো।

সৈয়দ হাসান ইমাম বলেন, ‘অনেক শীর্ষ অভিনয়শিল্পীকে দেখেছি একজীবনে। কিন্তু কাউকে অহমিকায় ডুবে যেতে দেখিনি। শাকিব অহংকারে ডুবে গিয়েছিল। আবার পরিচালকদেরও বলব, সে আমাদের সন্তান।  তার শূন্যস্থান কে পুরণ করবে সেটা ভেবে দেখা দরকার ছিল।’

তিনি বলেন: এখনও যদি আলোচনার সুযোগ থাকে তবে শাকিব কিংবা পরিচালকদের এক টেবিলে বসা উচিৎ। বিষয়টি সমাধান করে ফেলা উচিৎ।

ছবি: সংগৃহীত

বিষয়:সৈয়দ হাসান ইমাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…