চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীমান্ত পেরিয়ে আচমকা নর্থ কোরিয়ায় ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০২ পূর্বাহ্ণ ০১, জুলাই ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্প-নর্থ কোরিয়ায়

কোনো রকম পূর্ব পরিকল্পনা ছাড়াই সাউথ কোরিয়ার সীমান্ত পেরিয়ে নর্থ কোরিয়ায় ঢুকে গেলেন ডোনাল্ড ট্রাম্প। অবশ্য ভুল করে নয়, হঠাৎ করে নেয়া সিদ্ধান্তে নর্থ কোরীয় নেতা কিম জং উনকে সঙ্গে করেই দেশটির সীমান্তে প্রবেশ করেন তিনি।

এর মধ্য দিয়ে ট্রাম্প হয়ে উঠলেন ক্ষমতায় থাকা অবস্থায় নর্থ কোরিয়ায় পা রাখা প্রথম মার্কিন প্রেসিডেন্ট।

গত সপ্তাহে জাপানের জি২০ সম্মেলনে যোগ দিয়ে এক টুইটবার্তায় নর্থ কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করেন ট্রাম্প। টুইটে কিমকে তিনি জিজ্ঞেস করেন, ট্রাম্প সাউথ কোরিয়া সফরকালে কিম ট্রাম্পের সঙ্গে দেখা করতে আগ্রহী কিনা।

এরই ধারাবাহিকতায় দুই কোরিয়ার সীমান্তে কিমের সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্প। দুই কোরিয়ার সীমান্তের এলাকা পানমুনজমে বৈঠক শেষে দু’জনে হাত মেলান। এরপর কিমের আমন্ত্রণে সীমানারেখা পার করে নর্থ কোরিয়া অংশে প্রবেশ করেন ট্রাম্প।

পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা আবারও শুরু করতে রাজি হয়েছেন ট্রাম্প-কিম। বৈঠক শেষে এ কথা জানান মার্কিন প্রেসিডেন্ট।

তিনি বলেন, দু’পক্ষের বৈঠকে পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যুতে আলোচনায় যথেষ্ট অগ্রগতি হয়েছে। এ বিষয়ে চুক্তি সইয়ের ওপর গুরুত্ব দিচ্ছেন তারা।

দু’নেতার এ আকস্মিক বৈঠককে স্বাগত জানিয়েছেন বিশ্ব নেতারা। অন্যদিকে নর্থ কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ এই বৈঠক এবং ট্রাম্পের আচমকা নর্থ কোরিয়ায় প্রবেশ নিয়ে বিস্তারিত রিপোর্ট করেছে।

ডোনাল্ড ট্রাম্প-নর্থ কোরিয়ায়
প্রথমে দুই কোরিয়ার সীমান্তে দাঁড়িয়ে দেখা করেন এবং হাত মেলান এই দুই নেতা

কেসিএনএ বলেছে, কোরিয়া যুদ্ধ বন্ধের জন্য হওয়া যুদ্ধবিরতি চুক্তির ৬৬ বছর পর এমন অসাধারণ একটি ঘটনা ঘটল ডিপিআরকে (নর্থ কোরিয়ার আনুষ্ঠানিক নাম) এবং যুক্তরাষ্ট্রের মধ্যে। ‘ডিপিআরকে ও যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নেতারা পানমুনজামে ঐতিহাসিক করমর্দন করলেন, যে জায়গাটি এতদিন শুধু বিভাজনের প্রতীক হিসেবেই দাঁড়িয়ে ছিল।’

ভবিষ্যতে এই দুই নেতা নিয়মিত যোগাযোগ রাখতে এবং কোরীয় উপদ্বীপ অঞ্চলে পরমাণু নিরস্ত্রীকরণসহ দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন অগ্রগতি আনতে একমত হয়েছেন বলে জানান ট্রাম্প।

ট্যাগ: কিম জং উনডোনাল্ড ট্রাম্পডোনাল্ড ট্রাম্প-কিম জং উননর্থ কোরিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জার্মানিকে হারিয়ে যুব ইউরো চ্যাম্পিয়ন স্পেন

পরবর্তী

সমালোচনার মুখে কোহলিকে পাশেই পাচ্ছেন ধোনি

পরবর্তী

সমালোচনার মুখে কোহলিকে পাশেই পাচ্ছেন ধোনি

'ধর্মীয় কারণে' সিনেমা ছাড়ছেন জাইরা, নাকি 'পাবলিসিটি'?

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT