চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীমান্ত নিয়ে আসাম-মিজোরাম পুলিশের সংঘর্ষ, নিহত ৫

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৮ পূর্বাহ্ণ ২৭, জুলাই ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের দুই রাজ্য আসাম-মিজোরাম সীমান্তে দুই পুলিশ বাহিনীর মধ্যে সংঘর্ষে আসামের পাঁচজন পুলিশ নিহত হয়েছে, এই সময়ে আহত হয়েছে অন্তত ৫০ জন।

আসামের মূখ্যমন্ত্রী হেমন্ত শর্মা সোমবার এই কথা জানান।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুই রাজ্যের মূখ্যমন্ত্রীর সঙ্গেই কথা বলেছেন।

ভারতের ওই দু’টি রাজ্যের পুলিশ বাহিনীর মধ্যে ৬ ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। দুই রাজ্যের মূখ্যমন্ত্রী সহিংসতার ভিডিও তাদের টুইটবার্তায় তুলে ধরেন।

জানা যায়, সীমানা নির্ধারণ নিয়ে উত্তর-পূর্ব ভারতের রাজ্য উত্তপ্ত হয়ে উঠেছে৷ এক বিবৃতিতে আসাম মিজোরামের বিরুদ্ধে লাইলাপুরের একটি রিজার্ভ ফরেস্ট অঞ্চল ধ্বংস করে রাস্তা নির্মাণ করার এবং ঘটনাস্থলে একটি সশস্ত্র শিবির স্থাপনের অভিযোগ তোলে।

আসাম জানিয়েছে, পরিস্থিতি সমাধান করতে গেলে তাদের পুলিশ দলকে সশস্ত্র ‘দুর্বৃত্ত’রা আক্রমণ করে। মিজোরাম পুলিশ ওই সব উচ্ছৃঙ্খল জনতাকে সমর্থন করে এবং আসাম পুলিশকে লক্ষ্য করে টিয়ার গ্যাস শেল নিক্ষেপ করে।

Reneta

তাদের নিয়ন্ত্রণ করার কথা বলা হলে মিজোরাম পুলিশ জানায়, তারা তা করতে অক্ষম।

আর মিজোরাম বলছে, এটি আসাম পুলিশের ‘অবিস্মরণীয় আগ্রাসন’। তারা সকাল ১১টার দিকে কোলাসিব গিয়েছিলো, তারা ‘জোর করে’ সিআরপিএফ কর্মীদের পরিচালিত ডিউটি পোস্ট অতিক্রম করে এবং মিজোরাম পুলিশ পরিচালিত একটি ডিউটি পোস্টও ছাড়িয়ে যায়।

এরপরে আসাম পুলিশ মহাসড়কে যানবাহনের উপর আক্রমণ করে। স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করতে এলে তারা লাঠিচার্জ এবং টিয়ার গ্যাস চালায়। স্থানীয় পুলিশ এবং তাদের সাথে দেখা করতে যাওয়া ম্যাজিস্ট্রেটকেও তারা তিরস্কার করে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আসামগোলাগুলিমিজোরামসীমান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী

মে ১০, ২০২৬

শিরোপা দৌড়ে টিকে থাকতে ওয়েস্ট হ্যামকে এগিয়ে আসতে বললেন গার্দিওলা

মে ১০, ২০২৬

এল ক্ল্যাসিকোর আগে বাবা হারালেন বার্সা কোচ

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

১১ জন সুপ্রতিষ্ঠিত নাগরিকের ‘গরবিনী মা’ পেলেন সম্মাননা

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিয়েছে ইরান

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT