সিয়েরা লিওনের রাজধানীর একটি প্রধান সড়কে সামরিক বাহিনীর একটি পরিবহন ট্রাক উল্টে ১৩ জন নিহত হয়েছে।
সোমবারের এ ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন সামরিক বাহিনীর এক মুখপাত্র।
খোলা ওই ট্রাকে করে ৪০ জনেরও বেশি সৈন্য তাদের ব্যারাক থেকে রাজধানী ফ্রিটাউনের একটি শেষকৃত্যে যাচ্ছিল। পথে খাড়া পাহাড় থেকে নামার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং ৩০ মিটার নিচে গিয়ে পড়ে।
নিহতদের মধ্যে আট সৈন্য আছেন বলে জানিয়েছেন সামরিক বাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন ইয়াইয়া ব্রিমা।
তবে ঘটনাটি শোচনীয় উল্লেখ করে তিনি বলেন গাড়িটি হঠাৎ এমন দুর্ঘটনার কবলে কেন পড়ল আমরা তদন্ত করে দেখছি।








