চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেটে টাইগার যুবারা, এবার আফগান সিরিজের প্রস্তুতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৫ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সিরিজ মাঠে গড়ানোর কথা ছিল গত মার্চে। ভেন্যু ছিল ভারতের দেরাদুন, আয়োজক আফগানিস্তান। সিরিজটি বাতিল হয়ে যায় করোনা পরিস্থিতি ও কিছু জটিলতায়। নতুন করে শুরু হতে যাওয়া সিরিজের আয়োজক এবার বাংলাদেশ।

সিরিজটি মাঠে গড়াবে ধরেই প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আকবর আলীর সতীর্থদের পাঠিয়ে দেয়া হয়েছে সিলেটে। সেখান বৃহস্পতিবার থেকে শুরু হবে প্রস্তুতি ক্যাম্প, চলবে ৩০ আগস্ট পর্যন্ত।

আগামী ৩১ আগস্ট বাংলাদেশে পা রাখার কথা আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের। সিলেটে তিন দিনের কোয়ারেন্টাইন শেষে ৭ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ। এরপর ১৭ সেপ্টেম্বর থেকে যুব টেস্ট।

কিন্তু আফগানিস্তানের বর্তমান প্রেক্ষাপটে সিরিজটি হবেই এমন জোর গলায় বলার সুযোগ নেই। তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর রদবদল করা হয়েছে দেশটির ক্রিকেট বোর্ডে। ফারহান ইউসেফ জাইকে সরিয়ে দেয়া হয়েছে চেয়ারম্যানের পদ থেকে। পরিবর্তে আজিজুল্লাহ ফাযলিকে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে।

বিসিবি অবশ্য আশাবাদী সিরিজটি হওয়ার ব্যাপারে। গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কাউসার বললেন, ‘আমরা প্রস্তুতি নিচ্ছি, সিরিজটি হবে ধরেই। নতুন করে এসিবির সঙ্গে যোগাযোগ হয়নি। ৩১ আগস্ট ওদের আসার কথা, আফগানিস্তান ক্রিকেট বোর্ড এখনও ওই সূচিতেই আছে। হয়তো ওখানে পালাবদলের পর ওদের অপারেশনাল কার্যক্রম শুরু হতে একটু সময় লাগবে। ফ্লাইট নিয়ে একটু জটিলতা ছাড়া বাকিসব ঠিকঠাকই আছে।’

সিলেটে স্বাগতিকদের ক্যাম্পে আছেন ২৫ ক্রিকেটার। ২০১৯ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী টাইগার কোচ নাভিদ নওয়াজ আছেন দলের সঙ্গে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাবির সঙ্গে চ্যানেল আইয়ের সহযোগিতা চুক্তি

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ট্রফি আসলেই পলিথিনের ব্যাগে নিয়েছিলেন কুকুরেয়া?

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩১ দফা ও জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজে যুক্ত হলেন নতুন তিন সদস্য

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরের মুসলিমবিষয়ক মন্ত্রী ফয়সাল ইব্রাহিমের পদত্যাগ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT