চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেটে কঠিন হবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৭ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ জিতে যাওয়ায় তিন ম্যাচের সিরিজ ফয়সালা হবে সিলেটের তৃতীয় ম্যাচে। মঙ্গলবার বাংলাদেশের দেয়া আড়াইশ’র বেশি রানের টার্গেট টপকে ৪ উইকেটে জয় তুলে নেয় ক্যারিবীয়রা। দ্বিতীয় ম্যাচে হারের পর টাইগার অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা বলেছেন, শুক্রবার সিলেটের ম্যাচটি কঠিনই হবে।

সিলেটে কঠিন হবে কিনা? দ্বিতীয় ম্যাচ শেষে মাশরাফীর সামনে এমন প্রশ্নই রেখেছিলেন সাংবাদিকরা। জবাবে টাইগার অধিনায়ক বলেন, ‘ অবশ্যই। সবসময় ব্যাক টু ব্যাক ম্যাচ জিতে সিরিজ জিতে গেলে সুবিধা বেশি থাকে। আত্মবিশ্বাস লেভেলও ভালো থাকতো। এখন ওয়েস্ট ইন্ডিজের আত্মবিশ্বাসের লেভেলও ভালো থাকবে। তবে এমন পরিস্থিতি আগেও হয়েছে, আমরা ক্যামবেক করেছি। এখনো আমি মনে করি আমাদের ঘরের মাঠে খেলা, সুযোগটা আমাদের নিতে হবে, চেষ্টা করতে হবে।’

শীতের সময় হলেও মিরপুরে শিশিরের প্রভাব তেমনটা ছিল না। কিন্তু ভেন্যুর অবস্থান হিসেবে সিলেটে একই থাকবে না। মাশরাফীও এটা মানছেন , ‘ শিশির একটু বেশি থাকবে ওখানে। আজকে তো (মঙ্গলবার) ডিউ ছিলই না এখানে। সর্বোচ্চ চেষ্টা করতে হবে আর কি।’

ম্যাচ হারের পেছনে রান কম ছিল, বোলিং-ফিল্ডিংও খারাপ হয়েছে বলে মনে করে মাশরাফী। বলেন, ‘ মনে হয় ১৫-২০টা রান আরও বেশি হওয়া উচিত ছিল তামিম-সাকিব ব্যাটিং করলে রান তিনশোর কাছে যাওয়ার সুযোগ ছিল। যখন রিয়াদ-সাকিব ব্যাটিং করছিল, ৪১ ওভার হয়ে গিয়েছিল। আরও ৬-৭ ওভার ব্যাটিং করতে পারলে রান ২৭০-৮০ হয়ে যেত। তখন বোলারদের জন্য সুবিধা হতো।’

ফিল্ডিং নিয়ে তিনি বলেন, ফিল্ডিংয়ে অবশ্যই ক্যাচ মিসের কারণে ভুগতে হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাশরাফী বিন মোর্ত্তজালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্ব ত্বক স্বাস্থ্য দিবসে ভানুবিল-কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিনামূল্যে স্বাস্থ্য সেবা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরে নীতিগত অনুমোদন

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থপাচারের মামলায় এনামুল হক এনু এবং রুপন ভূঁইয়ার ১০ বছরের কারাদণ্ড

জুলাই ৮, ২০২৬
ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT