সিরিয়ার বিমান হামলায় ১৩ শিশুসহ ১৬ জন নিহত হয়েছে। মঙ্গলবার দেহরা প্রদেশে ঘারিয়া শহরে পার্শ্ববর্তী আল তাহলা এয়ার বেইস থেকে বিদ্রোহীদের ওপর এ হামলা চালানো হয়েছে।
মঙ্গলবারের এই হামলায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সিরিয় পর্যবেক্ষকরা। কারণ আহতদের অনেকই হাসপাতালে গুরুতর অবস্থায় আছে।
যুক্তরাজ্য ভিত্তিক সিরিয় মানবাধিকার সংস্থার পর্যবেক্ষকদের স্থানীয়রা জানান, হামলার সময় নিহতরা কোরআন শিক্ষার ক্লাস করছিলো। সিরিয়ার সরকার এখন পর্যন্ত এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেন নি।
সাম্প্রতিক কয়েক সপ্তাহ ধরে সিরিয়ার বিদ্রোহীরা দেহরা প্রদেশে তাদের আধিপত্য বিস্তার করছিলো। রাষ্ট্রপতি বাসার আল আসাদের শাসনামলের সময় ৪ বছর আগে এই দেহরা প্রদেশেই প্রথম অস্থিরতার সূচনা হয়।
সিরিয়া গৃহযুদ্ধ শুরুর পর থেকে নিজের মানুষদের বিরুদ্ধে মরাণাস্ত্র ব্যবহারের সামরিক শক্তিকে নির্দেষ দেয়ার জন্য রাষ্ট্রপতি বাশার আল আসাদকে অনবরত অভিযুক্ত করা হচ্ছে। ২০১১ সালে সরকার বিরোধী আন্দোরন শুরুর পর থেকে এখন পর্যন্ত ২লক্ষ ৩০ হাজার সিরিয় নাগরিক নিহত হয়েছে।






