আন্তর্জাতিক

সিরিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত শতাধিক

সিরিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত শতাধিক

সিরিয়ার আলেপ্পা শহরের কাছে বাসের বহরে গাড়ি বোমা হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছে। তবে উদ্ধারকাজ চালানো একটি স্বেচ্ছাসেবী সংগঠনের বরাতে সিএনএন জানিয়েছে, নিহতের সংখ্যা শতাধিক।

হামলায় নিহতরা সরকারি বাহিনী নিয়ন্ত্রিত এলাকা ছেড়ে যাচ্ছিলেন। বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি এলাকায় বাসের বহরটি এসে থামলে ওই হামলা হয়।

এ ঘটনার পর বিদ্রোহীদের এলাকা ছেড়ে যাওয়া মানুষদের ওপরও প্রতিশোধমূলক হামলার আশঙ্কা করা হচ্ছিলো। তবে পরে দু’ পক্ষই চুক্তি মোতাবেক আটকে পড়া অধিবাসীদের নিরাপদে বের করে দেয়ার কাজ আবারও শুরু করে।

কাতার ও ইরানের মধ্যস্থতায় দামেস্কের কাছের সরকার নিয়ন্ত্রিত ২টি ও বিদ্রোহী নিয়ন্ত্রিত ২টি শহরে আটকে পড়া প্রায় ২০ হাজার মানুষকে নিরাপদে বের করে দেয়া কাজ চলছে।

বিষয়:গাড়ি বোমা হামলা সিরিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…