আন্তর্জাতিক

সিরিয়ায় একটি স্কুলে মার্কিন বিমান হামলায় নিহত ৩৩

সিরিয়ায় একটি স্কুলে মার্কিন বিমান হামলায় নিহত ৩৩

সিরিয়ায় একটি স্কুলের ওপর মার্কিন বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছে। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ অধিকৃত নগরী রাকার একটি স্কুলের ওপর এ বিমান হামলা হয়েছে বলে তথাকথিত মানবাধিকার গোষ্ঠী সিরিয়ার অবজারভেটরী ফর হিউম্যান রাইটস জানিয়েছে।

যুদ্ধে বাস্তুহারা মানুষদের আশ্রয়ের জন্য এ স্কুলটি ব্যবহৃত হতো বলে জানানো হয়েছে। ব্রিটেন ভিত্তিক অবজারভেটরী বলেছে, তাদের এক কর্মী ধ্বংসস্তুপের তলা থেকে ৩৩টি মৃতদেহ বের করে আনতে দেখেছেন

এদিকে এ ঘটনার আগের দিন রাকা থেকে ২৫ কিলোমিটার পশ্চিমের তাবকা শহরে বিমান হামলায় অন্তত ২০ বেসামরিক ব্যক্তি নিহত হয়।

মার্কিন নেতৃত্বাধীন ৬৮ দেশ ২০১৪ সাল থেকে সিরিয়ায় বিমান হামলা চালাচ্ছে। এ হামলার জন্য দামেস্ক বা জাতিসংঘের কোনো অনুমতি নেয় নি তারা।

বিষয়:সিরিয়ায় বিমান হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…